‘মামা নিখোঁজ নয়, মার্ডার হয়েছিল’, অধিকারীদের বিরুদ্ধে বিস্ফোরক সুপ্রকাশ

তৃণমূলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে অধিকারী পরিবারের বিরুদ্ধে খুনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ছেলে সুপ্রকাশ গিরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়ে দিয়েছিলেন আয়কর দফতরের নোটিশ পেতে চলেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি(Akhil Giri) ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরি(Suprakash Giri) যিনি আবার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি। শুভেন্দুর সেই দাবিকে ঘিরে বিতর্ক বেঁধেছিল আগেই যা বিজেপির(BJP) মুখ পুড়িয়েছে। কেননা তৃণমূলের সাফ অভিযোগ, শুভেন্দুর কথা মতোই কেন্দ্রীয় এজেন্সিদের ব্যবহার করছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। শুভেন্দুর সেই দাবি মিলিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে আয়কর দফতর নোটিসও পাঠায়। আগামী ১৩ তারিখ আয়কর ভবনে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। এরপরেই বুধবার পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) বাজকুলে আয়োজিত তৃণমূলের(TMC) বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে অধিকারী পরিবারের বিরুদ্ধে খুনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন সুপ্রকাশ।

জানা গিয়েছে, তৃণমূলের ওই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে সুপ্রকাশ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, ব্লক তৃণমূলের সভাপতি রবীন মণ্ডল-সহ অনেকেই। তাঁদের সামনেই সুপ্রকাশ ওই বিস্ফোরক দাবি করেন। ঘটনাচক্রে শুভেন্দুর মা ও সুপ্রকাশের মা দুই বোন। সেই সূত্রে শুভেন্দু ও সুপ্রকাশ  একে অপরের মাসতুতো ভাই। তারপরেও সুপ্রকাশ অভিযোগ করেছেন যে তাঁদের এক মামাকে খুন করা হয়েছে ও সেই ঘটনা ঘটিয়েছে অধিকারী পরিবার। শুধু তাই নয়, সেই ঘটনার যথাযথ তদন্তের জন্য এখন সুপ্রকাশ সিআইডি(CID) তদন্তের দাবিও জানিয়েছেন। জানা গিয়েছে মূল ঘটনাটি ২৫ বছর আগেকার। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যান সুপ্রকাশের এক মামা যিনি অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জেই থাকতেন। সুপ্রকাশের দাবি, সেই সময় ওই ঘটনা নিয়ে অধিকারীরা নাকি থানাতে কোনও অভিযোগও জানাতে দেননি।

ঠিক কী বলেছেন সুপ্রকাশ? বাজকুলে তৃণমূলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে ওই অভিযোগ প্রসঙ্গে সুপ্রকাশ বলেন, ‘২৫ বছর আগে এক মামা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। মামার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে রহস্য রয়েছে বলে আমার মনে হচ্ছে। কারণ, মামা ওদের বাড়িতেই থাকত। ৩জন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিল। দুইজন ফিরল কিন্তু মামা ফেরেনি। নিখোঁজ হয়ে যায়। আজও সেই মামা ফেরেনি। মাসিরা তখন বলেছিল থানায় অভিযোগ জানানো দরকার। সেদিন থানায় একটা অভিযোগ করতে দেওয়া হয়নি। রহস্য রয়েছে। কেন অভিযোগ জানাতে দেওয়া হয়নি সেদিন। বাকিটা পরে বলব। আজকে আমি একথা বললাম। আমারও জীবনহানি হতে পারে। মামা নিখোঁজ নয়। মার্ডার ছিল। মার্ডার। ভগবানপুরে করেছে। মহিষাদলে করেছে। মুখ বন্ধ করতে পরিবারের একজনকে চাকরি দিয়েছে। এদের বিশ্বাস করবেন না। এরা কেউটে সাপের থেকেও ভয়ংকর।’

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি