সোমেই সুপ্রিম ও কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি

নন্দীগ্রামের ভোটে কারচুপি নিয়ে কলকাতা হাইকোর্টে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হতে পারে আগামিকাল

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম মামলায় একইদিনে দুই আদালতে শুনানি। একদিকে নন্দীগ্রামের ভোটে কারচুপি নিয়ে কলকাতা হাইকোর্টে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হতে পারে আগামিকাল। অপরদিকে এই মামলার স্থানান্তরের বিষয়ে শুভেন্দুর সুপ্রিম কোর্টের আর্জির শুনানি হতে পারে সোমবারেই। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে বিরোধী দলনেতার দায়ের করা মামলার শুনানি আগে হতে পারে। যেহেতু শীর্ষ আদালতে শুভেন্দুর দায়ের করা মামলার শুনানি হবে সোমবার তাই কলকাতা হাইকোর্টে পিছিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর দায়ের করা নন্দীগ্রাম মামলা। এখন কী হয় সেটা সোমবারই স্পষ্ট বোঝা যাবে। তাই বলাই যায় আগামী সোমবার রাজ্য রাজনীতিতে বিশেষ দিন।

গত ২ রা মে একুশের নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনায় বিতর্কিত ফলাফল আসে। প্রথমে জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী কিন্তু পরক্ষণেই জানানো হয় শুভেন্দু অধিকারী জিতেছেন, আর তাতেই সিলমোহর দিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই বিতর্কিত ফলাফল নিয়ে পরের দিনই কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কারচুপি হয়েছে নন্দীগ্রামের গণনায়, আদালতে যাবেন। সেইমতোই নন্দীগ্রাম ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলা যায়। কিন্তু উক্ত বিচারপতির একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগ জানায় রাজ্যের শাসকদল। যার ভিত্তিতে ক্ষুদ্ধ হয়ে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি কৌশিক চন্দ। আর সেই মামলা আপাতত রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। অপরদিকে কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরে যাওয়ায় নন্দীগ্রাম মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর চেয়ে আর্জি জানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেই মামলা সুপ্রিম কোর্টে গ্রহণ হলেও এতদিন শুনানি বন্ধ ছিল। এবার সেই মামলাই আগামী সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে। এদিকে দেশের সর্বোচ্চ আদালতে এই মামলা যাওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার তিন মাস নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে নভেম্বরে করেন। যার হিসেবে আগামিকাল মুখ্যমন্ত্রীর দায়ের করা নন্দীগ্রাম মামলার শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি থাকায় কলকাতা হাইকোর্টের শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা