দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের রক্ষাকবচ অটুট রাখল সুপ্রিম কোর্ট, বিদেশযাত্রাতেও নেই বাধা

নিজস্ব প্রতিনিধি: আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। একই রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত। সোমবার ইডিকে শীর্ষ আদালত চিঠি দিয়ে জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। নেই বিদেশযাত্রাতেও বাধা। আদালতের নির্দেশ, চিকিৎসার ক্ষেত্রে দুবাই যাওয়াতেও বাধা দেওয়া যাবে না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (ABHISHEK BANERJEE) আগেই রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে তা কতদিন বহাল থাকবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সোমবার আরও একবার আদালতের নির্দেশ, এখন এই রক্ষাকবচ বহালই থাকছে। ইডি এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। উল্লেখ্য, ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে ইডি একাধিকবার দিল্লি ও কলকাতায় জেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক এবং রুজিরার আবেদন ছিল, কলকাতায় ইডি দফতর থাকতে যেন দিল্লিতে তলব না করা হয়। তদন্তে সমস্ত সহযোগিতা করতে চান বলে বন্দ্যোপাধ্যায় দম্পতির আবেদন ছিল, কলকাতাতেই তাঁদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলার রায় অভিষেক ও রুজিরার পক্ষেই গিয়েছিল।

এদিন রক্ষাকবচ মামলা ও চিকিৎসার জন্য দুবাই যাওয়ার মামলার শুনানি ছিল আদালতে। সেই দুই মামলাতেই অভিষেক বন্দ্যপাধ্যায়ের পক্ষে গিয়েছে রায়।

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ