বন্‌ধ প্রত্যাহার করুন! বার্তা শুভেন্দুর

'বেলা ১২টায় বন্‌ধ প্রত্যাহার করে নিন।' নন্দীগ্রামে দাঁড়িয়ে অনুরোধ শুভেন্দুর। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল বঙ্গ বিজেপিতে। ক্ষুব্ধ দলের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে হাঙ্গামার অভিযোগে সোমবার ১২ ঘন্টা বাংলা বন্‌ধের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্ব। যদিও সেই বন্‌ধ চূড়ান্ত ভাবে প্রত্যাখান করেছেন বাংলার জনতা। এদিন নন্দীগ্রামেও(Nandigram) বিজেপির সমর্থক ও কর্মীরা সেই বনধের সমর্থনে রাস্তা অবরোধ করেন, বিক্ষোভ দেখান। তার মাঝেই বেলার দিকে টেঙ্গুয়াতে(Tengua) বিজেপির এক বিক্ষোভে যোগ দেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি বলেন, ‘হঠাৎ করে ডাকা বন্‌ধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব বেলা ১২টায় প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।’ আর শুভেন্দুর সেই ঘোষণার জেরেই হুলুস্থূল পড়ে গেল বঙ্গ বিজেপিতে। দলের অনেক আদি নেতাই এদিন এই ঘোষণার পরে দাবি করছেন যে, শুভেন্দু পিছন থেকে দলকে ছুরি মারছেন।

বিজেপির ডাকা ১২ ঘন্টার বন্‌ধ এদিন কোচবিহার থেকে কাকদ্বীপ চূড়ান্ত ভাবে প্রত্যাখান করেছে। তৃণমূল প্রভাবিত জেলাগুলিতে বন্‌ধের তো কোনও প্রভাবই পড়েনি, এমনকি বিজেপি প্রভাবিত আলিপুরদুয়ার(Alipurduyar), পুরুলিয়া, নদিয়া(Nadia) জেলাতেও বন্‌ধের কোনও প্রভাবই পড়েনি। একই সঙ্গে প্রভাব পড়েনি মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতেও। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ(Bongnao) মহকুমা এবং নদিয়া জেলার রানাঘাট ও কল্যাণী(Kalyani) মহকুমাতেও বন্‌ধের কোনও প্রভাব পড়েনি। এই অবস্থায় শুভেন্দুর ঘোষণা যেন অনেকটাই বিজেপি মানরক্ষার সহায়ক হয়ে উঠছে। যদিও সেই ঘোষণার পরেও বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফে বন্‌ধ প্রত্যাহারের কোনও ঘোষণা হয়নি। যদিও বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির একাংশ রীতিমত ক্ষুব্ধ হয়েছেন বলেই জানা গিয়েছে। কার্যত শুভেন্দুর ঘোষণায় এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে, হুট করে বন্‌ধ ডাকার এই নীতিকে বিজেপির অনেক নেতাই সমর্থন করছেন না।  

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ