জমির চরিত্র বদল ঠেকাতে ত্রিস্তরীয় কমিটিকে তৎপর হতে বললেন মুখ্যমন্ত্রী

জমির চরিত্র বদল ঠেকাতে ব্লকে ব্লকে থাকা ত্রিস্তরীয় কমিটিগুলিকে আরও সক্রিয়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের একশ্রেনীর ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক বা BLRO-দের নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত তাঁদের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। জমির চরিত্র বদল(Change of Character of the Land) থেকে শুরু করে এক নম্বর খতিয়ানে থাকা সরকারি জমি(Government Land) ব্যাক্তিগত মালিকানার(Private Ownership) করে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সেই সূত্রেই তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর সেই সফরের পরে পরেই এবার রাজ্যে জমির চরিত্র বদল ঠেকাতে কড়া পদক্ষেপ নিলেন। কয়েক বছর আগেই এই কাজের জন্য তিনি একটি ত্রিস্তরীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন প্রতি ব্লকে ব্লকে। এবার সেই কমিটিগুলিকেই(Tri-level Committee) আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তিনি।

রাজ্যে জমির চরিত্র বদল ঠেকাতে কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী প্রতিটি ব্লকে থানার OC, ব্লকের BDO এবং BLRO-কে নিয়ে একটি করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই কমিটিকেই আরও সক্রিয় ও তৎপর হতে এবার নির্দেশ দিয়েছেন তিনি। কেননা, কমিটি থাকা সত্ত্বেও জমি চুরির অভিযোগ আসছে। দখল হয়ে যাচ্ছে এক নম্বর খতিয়ানে থাকা খাস জমিও। এই অবস্থায় সরকারি জমি রক্ষা করতে কমিটির আরও সক্রিয় হওয়া ছাড়া অন্য কোনও পথ নেই বলেই মনে করছেন তিনি। সব থেকে বড় কথা, এই কাজে একশ্রেনীর দুর্নীতিবাজ BLRO-দের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। সেই কারণে কমিটির বাকি দুই সদস্যের যথাযথ ভূমিকা পালন বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। নবান্ন সূত্রে খবর, এর জন্য রাজ্য সরকার শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেবে।   

জানা গিয়েছে, ভূমি সংক্রান্ত বিষয়ে এলাকা ঘুরে ঘুরে বা Regular Field Visits’র মাধ্যমে নজরদারি চালানোর দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দফতরের Revenue Officer-দের। কিন্তু রাজ্যজুড়ে বর্তমানে মাত্র ৫০০ জন Revenue Officer রয়েছেন। অথচ সঠিকভাবে নজরদারি চালাতে গেলে রাজ্যে ৩ হাজার ৩৪২ জন Revenue Officer’র প্রয়োজন। এই শূন্যপদ দীর্ঘদিন পূরণ না হওয়ায় থানার OC, ব্লকের BDO এবং BLRO-দের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই পদ দ্রুত পূরণ হওয়া প্রয়োজন বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, Revenue Officer-রা ভূমি সংক্রান্ত বিষয় যতটা বোঝেন, তা পুলিশ বা অন্যান্য ক্যাডারের অফিসারদের পক্ষে বোঝা সম্ভব নয়।    

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট