ট্রেনের আদলে বাড়ির দরজা তৈরি করলেন ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষের ‘শখ’ বড়ই অদ্ভুত। শখের বশে মানুষ কতকিছুই না করে। আবেগও মানুষের শখের সৃষ্টি করে। তেমনই আবেগপ্রবণ হয়ে আশ্চর্য এক শিল্প নিদর্শন গড়ে রাখলেন হালিশহরের যদুনাথ বাটি এলাকার বাসিন্দা অপূর্ব কুমার বালা। তাঁর বাড়ির দরজা হুবহু তৈরি করিয়েছেন লোকাল ট্রেনের আদলে। ট্রেনের সামনে যেমন কাউ ক্যাচার, হেডলাইট, নেটের জালনা,হর্ন থাকে তেমনই অভূতপূর্ব একইরকমভাবে ট্রেনের একেবারে সামনের রূপ দেওয়া হয়েছে সদর দরজাটিকে। বাড়ির সামনে দাঁড়ালে কিছুক্ষণের জন্য অবাক হয়ে যেতে হয়।

ভাবছেন হয়তো এতকিছু থাকতে হঠাৎ ট্রেনের আদল কেন? অপূর্বকুমার বালা ১৯৮৮ সালে রেলের চাকরিতে যোগ দিয়েছিলেন। পরের বছরেই তিনি অবসর গ্রহণ করবেন। দীর্ঘ কর্মজীবনে লোকো পাইলট থেকে পদোন্নতি হয়ে আজ তিনি লোকইন্সপেক্টর। জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন ট্রেনে। তাই অবসর জীবনটাও ট্রেনকে সঙ্গী করে কাটাতে এই সিদ্ধান্ত তাঁর।  

ট্রেনের প্রতি এই ভালবাসাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই ধরণের পদক্ষেপ দেখে প্রতিবেশীরাও খুশি।ট্রেন বহু মানুষের স্মৃতি বয়ে চলে। এই ট্রেনের সঙ্গে অনেকের বহু স্মৃতি, আবেগ জড়িয়ে থাকে। অপূর্বকুমার বালার এই আবেগও নজর কেড়েছে বহু মানুষের।

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর