বিক্ষোভকারীদের আত্মহত্যার চেষ্টা রুখে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন বিক্ষোভ চলছে। তবে নিয়ম মেনে তালিকা প্রকাশের পর নাম না থাকায় নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের। এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হাওড়ায়। মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। সেই সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলেন এক বিক্ষোভকারী। পুলিশ তাঁকে রুখে দেয়। দ্রুত তাঁকে অসুস্থ অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

নির্দেশ মতো প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তালিকায় আন্দোলনকারীদের নাম না থাকায় শনিবার নবান্ন অভিযানের ডাক দেয় দক্ষিণ ২৪ পরগনার কয়েকজন চাকরিপ্রার্থী। দুপুর ২টো নাগাদ মিছিল শুরু করেন। প্রায় ২৫ জনের মত চাকরিপ্রার্থী হাতে প্ল্যাকার্ড নিয়ে শিবপুর কাজিপাড়া থেকে নবান্নের দিকে এগোন।তবে নবান্ন অভিযানের অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয় চাকরিপ্রার্থীদের। সেই সময়েই এক আন্দোলনকারী গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। অনুমতি ছাড়া নবান্ন অভিযানের কারণে শিবপুর থানার পুলিশ  গ্রেফতার করেছেন ১০ জনকে।

সুদীপ দাস নামে এক আন্দোলনকারী বলেন, ‘‘২০০৯ সালে ১৮৩৪ জনের শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মতো আমরা পরীক্ষা দিয়ে পাস করি। আমাদের ইন্টারভিউও হয়। আদালত নির্দেশ দেয়, সকলের তালিকা পেশ করতে হবে। কিন্তু রাজ্য সরকার ১৫০৬ জনের তালিকা প্রকাশ করে। বাকি ৩২৮ জনের তালিকা বার করেনি। অবিলম্বে আমাদের নিয়োগ না করলে আমরা আন্দোলন চালিয়েই যাব।’’

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট