পৌষমেলা না করার দায় রাজ্যের ঘাড়ে ঠেললেন বিদ্যুৎ

প্রশ্ন উঠেছে, রবীন্দ্র ঐতিহ্যবাহী ছাতিমতলার মঞ্চকে উপাচার্য কেন কেন্দ্রীয় সরকারের বন্দনায় ব্যবহার করছেন? অনেকেই একে ‘অপরাধ’ বলে চিহ্নিত করতেও পিছুপা হচ্ছেন না। একই সঙ্গে ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী মহলেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেকে বাঁচাতে লোকলজ্জার মাথা খেয়ে রবীন্দ্র ঐতিহ্য ধ্বংস করে এ বছর শান্তিনিকেতনে পৌষমেলার আয়োজন না করার দায় রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর উপাচার্যের এহেন দাবি ও তার পিছনে থাকা যুক্তি শুনে শুধু যে শান্তিনিকেতনের আশ্রমিকেরাই ক্ষুব্ধ হলেন তাই নয়, ক্ষুব্ধ হলেন রবীন্দ্রপ্রেমিকরাও। কার্যত বিদ্যুতের নির্লজ্জ যুক্তি শুনে এখন সর্বত্রই ছিঃ ছিঃ কার পড়ে গিয়েছে। কার্যত সব মহলেই এটা পরিষ্কার হয়ে গিয়েছে গোটা ঘটনার পিছনে গেরুয়া শিবিরের যে নির্দেশ রয়েছে তাকেই কার্যত বাস্তবে রূপ দিচ্ছেন বিদ্যুৎ। শান্তিনিকেতন ও বিশ্বভারতী থেকে একের পর এক রবীন্দ্র ঐতিহ্য ধ্বংস করে সেখানে হিন্দুত্ববাদের কেতন ওড়াতে চাইছে গেরুয়া শিবির যার শিকার হল পৌষমেলা।

বৃহস্পতিবার শান্তিনিকেতনের ছাতিম তলায় পৌষ উৎসবের সূচনা হয়েছে যথাযথ রীতি মেনেই। তবে এবারেও আয়োজিত হয়নি পৌষমেলা যা এই পৌষ উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই নিয়ে পর পর দুই বছর এই মেলার আয়োজন বন্ধ রাখল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পৌষমেলা না হওয়ায় মন খারাপ বিশ্বভারতী ছাত্রছাত্রীদের পাশাপাশি বোলপুরের বাসিন্দাদের, শান্তিনিকেতনের বাসিন্দাদের এবং অবশ্যই রবীন্দ্র প্রেমিকদের। এখন সব মহলেই অভিযোগ উঠেছে, ইচ্ছাকৃত ভাবে নানা পদক্ষেপ নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌষমেলা বন্ধ করে দেওয়ার পথে হাঁটা দিয়েছে। আর সেই ঘটনার পিছনে রয়েছে গেরুয়া শিবিরের প্রত্যক্ষ নির্দেশ যা বিদ্যুৎ পালন করে চলেছেন। সেই ঘটনায় কার্যত শিলমোহর দিয়েছে এদিন পৌষ উৎসবের সূচনার অনুষ্ঠানে বহু বিতর্কিত কেন্দ্র সরকারের শিক্ষানীতি বিষয়ে বিদ্যুতের সাওয়ালে। যা নিয়ে ক্ষুব্ধ বিশ্বভারতীর প্রাক্তনীদের পাশাপাশি রবীন্দ্র প্রেমিকেরাও।  

এদিন সকালে ছাতিমতলায় উপাসনার মাধ্যমে পৌষ উৎসবের সূচনা করা হয়। সেখানে বিদ্যুৎ চক্রবর্তী জানান, ‘আমরা পৌষমেলা করার জন্য অক্টোবর মাস থেকেই উদ্যোগী হয়েছিলাম। অনুমতি নেওয়ার জন্য প্রথমে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিলাম। এর পর রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠাই আমরা। তার পর তাঁদেরকে তিন বার বিষয়টি মনে করানোও হয়েছিল। স্বাস্থ্য সচিবকে চিঠি লেখার পরেও কোনও উত্তর মেলেনি। তাই আমরা পৌষমেলা না করার সিদ্ধান্ত নিয়েছি।’ বিদ্যুতের এহেন সাফাই ঘিরে এখন বিতর্ক ছড়িয়েছে নানা মহলে। তবে মন্দের ভালো এটাই যে, শান্তিনিকেতনে পৌষমেলা না হলেও বোলপুরে ডাকবাংলো মাঠে রবীন্দ্র-ঐতিহ্যকে ধরে রাখার জন্যই বিকল্প মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। এদিন থেকেই শুরু হচ্ছে সেই মেলা, যা চলবে ১১ পৌষ পর্যন্ত। পৌষমেলার ঢঙেই আয়োজন করা হয়েছে ওই মেলার। এদিন পৌষ উৎসবের সূচনা করতে গিয়ে বিদ্যুৎ যেভাবে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নিউ এডুকেশন পলিসির গুণগান করেছেন তা নিয়ে রীতিমত ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, রবীন্দ্র ঐতিহ্যবাহী ছাতিমতলার মঞ্চকে উপাচার্য কেন কেন্দ্রীয় সরকারের বন্দনায় ব্যবহার করছেন? অনেকেই একে ‘অপরাধ’ বলে চিহ্নিত করতেও পিছুপা হচ্ছেন না। একই সঙ্গে ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী মহলেও।

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর