দিলীপকে জমি ছেড়ে, সুকান্ত-প্রিয়াঙ্কাকে আটকে বার্তা তৃণমূলের

দিলীপকে জমি ছেড়ে তৃণমূল কি রাজ্য রাজনীতিতে কোনও বিশেষ বার্তা দিতে চাইছে! তৃণমূল কি দিলীপের জমি তৈরি করে দিচ্ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH) প্রতি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) নেতারা আগে থেকেই সহানুভূতি দেখাতে শুরু করেছেন। বিশেষ করে পদ্মশিবিরে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ যেভাবে দিলীপকে বাংলাছাড়া করার ষড়যন্ত্র করেছিলেন তাতে দেখা গিয়েছিল তৃণমূল ভিন্ন দিলীপের পাশে আর কেউ নেই। আর তার জেরেই ডানা মেলেছিল জল্পনা। দিলীপ খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন, এমন রটনাও ছড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে। নাড্ডার সফরকালে সেই জল্পনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছিল। কিন্তু শনি সকালে তা আবার ডানা মেলল রাজ্য রাজনীতিতে। আর তা ঘিরেই উঠছে প্রশ্ন, দিলীপকে জমি ছেড়ে তৃণমূল কি রাজ্য রাজনীতিতে কোনও বিশেষ বার্তা দিতে চাইছে!

বিজেপি নেত্রী পয়গম্বর বিতর্কের জেরে উত্তপ্ত হাওড়া। গতকাল উলুবেড়িয়ার মনসাতলায় বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছিল বিজেপির কার্যালয়। শনিবার সেই কার্যালয় দেখতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অথচ শনিবার রাস্তাতেই আটকে দেওয়া হল বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। আবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বাড়িতেই আটকে দিয়েছে পুলিশ। আর এখানেই উঠছে প্রশ্ন, একই দলের দুই মেরুর নেতানেত্রীদের প্রতি রাজ্য প্রশাসনের দুমুখো নীতি কেন? তাহলে এর পিছনে শাসকদলের সুপরিকল্পিত কোনও নীতি কাজ করছে? এদিন দিলীপ নির্বিঘ্নেই উলুবেড়িয়ার মনসাতলায় দলীয় কার্যালয় পরিদর্শন করেন, ইঞ্চিতে ইঞ্চিতে খতিয়ে দেখেন, কথা বলেন দলীয় কর্মী ও সাংবাদিকদের সঙ্গেও। কেউ তাঁকে আটকায়নি, কেউ বাধাও দেয়নি। অথচ সুকান্ত গৃহবন্দী, প্রিয়াঙ্কা মাঝপথে আটক। লক্ষ্যনীয় বিষয়, বঙ্গ বিজেপির প্রায় সব নেতানেত্রীরাই যখন রাজ্য পুলিশ ও প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে, তখন এদিন দিলীপ কিন্তু পুলিশকে নরম বার্তাই দিয়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, পুলিশের ওপর আক্রমণ করা হলে  পুলিশেরও উচিৎ ছিল আরও কঠোর হওয়া।  

অনেকেই বলবেন দিলীপ খড়গপুর থেকে এসে উলুবেড়িয়ায় ঢুকেছেন। তাই বিদ্যাসাগর সেতু টোল ট্যাক্সে তাঁকে আটকে পড়তে হয়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে, ইচ্ছা থাকলে রাজ্য পুলিশ (POLICE) প্রশাসন তাঁকে খড়গপুর থেকে উলুবেড়িয়া আসার পথেই আটকাতে পারত। কিন্তু তা করা হয়নি। কেন? সুকান্ত- প্রিয়াঙ্কার থেকে দিলীপের মুখ থেকে বিষ ঝরে আরও বেশি। তা জেনেও দিলীপকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর তাতেই ডানা মেলেছে জল্পনা। তৃণমূল কি দিলীপের জমি তৈরি করে দিচ্ছে? যা তাঁর কাছ থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছিল বিজেপির বঙ্গ ও কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। তাহলে কি বাবুল, অর্জুনের পর দিলীপ? উত্তর দেবে সময়।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর