ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যত এগোচ্ছে নির্বাচনের দিনক্ষণ ততই বাড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ।  এবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র জমা দিল শাসক দল তৃণমূল। শুক্রবার শশী পাঁজা , ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ কমিশনের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে এসেছেন।

দিল্লির কমিশনের কাছে চিঠি জমা দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন শশী পাঁজা। তিনি বলেন,’ আমাদের চিঠি নির্বাচন কমিশন গ্রহণ করেছে।  আগামী সোমবার এই চিঠি নিয়ে আলোচনা করা হবে। আমাদের সকল কর্মীরা ফের দিল্লিতে আসবে।‘

 তৃণমূল নেত্রী আরও বলেন,’ ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। দেশ জুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে  বিজেপির অঙ্গুলিহেলনে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বাংলায় কোমর বেঁধে নেমে পড়েছে। আমাদের  লোকসভা প্রার্থী  মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিছুদিন আগেই মহুয়া মৈত্রকে তলব করে সিবিআই । এরফলে লোকসভা নির্বাচনের আগে প্রার্থীরা বিব্রত হচ্ছে। শুধু ইডি বা সিবিআই নয় রাজ্য জুড়ে বিভিন্ন নেতার বাড়িতে তল্লাশি শুরু করেছে এনআইএ । এরফলে লোকসভা নির্বাচনের প্রচার করতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে দলীয় কর্মীদের। আমরা এই সকল বিষয়টি লিখে আজ নির্বাচনের কমিশনের কাছে জমা দিয়েছি।‘

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের মন্ত্রীদের বিপাকে ফেলতে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। কয়েকদিন আগে ফেমা মামলায় মহুয়া মৈত্রকে তলব করে সিবিআই। তবে তিনি হাজিরা দেননি। অন্যদিকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে লাগাতার ৭০ ঘণ্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এইসকল ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা বলে দাবি করেছে তৃণমূল।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?