পার্টি অফিস থেকে ফেরার পথে তৃণমূলনেতাকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : তৃণমূলনেতাকে লক্ষ্য করে আচমকাই গুলি। কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে গুলিবিদ্ধ। বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, রাজু দে কোচবিহার-২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি। ঝিনাইডাঙা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই একটি কালো গাড়ি এসে পথ আটকায় তাঁর। গাড়ির ভিতর থেকেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লাগে তাঁর ডান কাঁধে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই দেখতে পেয়ে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলায় গেরুয়া শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। তবে বিজেপি অভিযোগ অস্বীকার করে  তৃণমূলের গোষ্ঠীর দিকেই অভিযোগ করেছে।

তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় জানিয়েছেন,  রাজু দে এলাকায় অত্যন্ত পরিচিত। খুব ভালো নেতা। দলের শক্তি বৃদ্ধি করতে এলাকায় তাঁর অবদান রয়েছে। সেই কারণে দুষ্কৃতীদের লক্ষ্য হতে পারে সে। তবে এই ঘটনার পিছনের রাজনৈতির দিকটি বেশি করে দেখা যাচ্ছে। তবে, পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করবে বলে আশা করছেন। এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। জেলা সভাপতি অভিজিৎ দে-র অভিযোগ, এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশ দেখাছে। সেখানে অনেকটাই বোঝা গিয়েছে। এই সিসিটিভি ফুটেজ নিয়েই তদন্তে নেমেছে পুলিশ। কারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বিদেশে নয় এসএসকেএমে চোখের চিকিৎসা করাতে হবে, অভিষেককে নির্দেশ কলকাতা হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে