বাঁকুড়ায় নিহত শিশুদের পরিবারকে নিয়ে দিল্লির পথে তৃণমূল

প্রবল জনরোষের মুখে পড়েছে বিজেপি। একইসঙ্গে বাঁকুড়ায় একই পরিবারের নিহত ৩ শিশুর পরিবারকে নিয়ে দিল্লির পথে রওয়ানা দিয়েছে তৃণমূল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গত ২৪ ঘন্টায় বাংলার বুকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। খাস কলকাতা শহরেই গত ২৪ ঘণ্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলাগুলিতেও অতিভারী ও ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ মিলিমিটার পার করে গিয়েছে। পুরুলিয়ায় তা ছুঁয়েছে ২০৫ মিলিমিটার। আর এই বৃষ্টির জেরেই গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া(Bankura) ও পুরুলিয়া(Purulia) জেলায় ৪জন শিশু সহ মোট ৫জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে দুই জেলাতেই প্রবল জনরোষের মুখে পড়েছে বিজেপি(BJP)। একইসঙ্গে বাঁকুড়ায় একই পরিবারের নিহত ৩ শিশুর পরিবারকে নিয়ে দিল্লির পথে রওয়ানা দিয়েছে তৃণমূল(TMC)। 

শনিবার সকালেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাকাদহ গ্রাম পঞ্চায়েতের বরামারা গ্রামে মাটির দেওয়াল ধসে পড়ে একই পরিবারের ৩জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। রাতেই আবার বাঁকুড়ার ছাতনায় ফের একই রকমের ঘটনায় প্রাণ হারিয়েছেন পূরবী হাঁসদা(৬৮) নামে এক বৃদ্ধা। তাঁর বাড়ি ছাতনার হাঁসাপাহাড়ি গ্রামে। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। ঘরে একা শুয়েছিলেন তিনি। এদিন অর্থাৎ রবিবার সকালে গ্রামের লোকেরা দেখেন ধসে পড়া এক দেওয়ালের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছেন ওই বৃদ্ধা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন সকালে আবার পুরুলিয়ার কেন্দা থানার দরোডি গ্রামে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। ওই ঘটনায় ওই শিশুকন্যার দাদা ও মা সহ আরও চারজন জখম হয়েছেন বলে খবর। মৃত শিশুকন্যার নাম নাম নিত্য সহিস(৫)।

গতকাল বিষ্ণুপুরের বরামারা গ্রামে একই পরিবারের ৩ শিশুর মৃত্যুর ঘটনায় প্রাথমিক ভাবে কেন্দ্র সরকারের আবাস যোজনার টাকা আটকে রাখায় পাকা বাড়ি না হওয়ার কারণই উঠে এসেছে। আর তার জেরে গ্রামবাসীদের মধ্যে বিজেপিকে নিয়ে ক্ষোভ ছিলই। তারই মধ্যে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কদর্য রাজনীতি শুরু করেন। অভিযোগ, সমবেদনা দেওয়ার জায়গায় তিনি এবং তাঁর পিএ স্থানীয় তৃণমূল নেতাদের ওই মৃত্যুর ঘটনার জন্য দায়ী ঠাউরে গালাগাল করতে শুরু করেন। তাতে সেখানে উপস্থিত এক তৃণমূল মহিলানেত্রী প্রতিবাদ করলে তাঁকে মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়। এদিন প্রায় একই রকমের ঘটনা ঘটেছে ছাতনাতেও। সেখানে দেওয়াল চাপা পড়ে মৃত বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি গ্রামবাসীদের ব্যাপক ক্ষোভের মুখে পড়ে প্রবল অস্বস্তিতে পড়েন। তিনি অবশ্য গোটা ঘটনার দায় চাপান ছাতনা ব্লকের বিডিওর কাঁধে।

এদিন সকালে বাঁকুড়ার বরামারা গ্রামে যান তৃণমূলের সাংসদ শান্তনু  সেন(Shantanu Sen) ও অভিনেত্রী সহ তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Sayantika Banerjee)। তাঁরা নিহত ৩ শিশুর বাবা-মা ও পরিবারের সঙ্গে কথা বলেন। শান্তনুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন নিহত ৩ শিশুর পিতারা। পরে তাঁদের নিয়েই দিল্লির পথে রওয়ানা দিয়েছে তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল। দিল্লিতে তৃণমূলের যে ধর্না কর্মসূচী হবে সেখানে এই ৩ শিশুর ৩ পিতাকে তুলে ধরা হবে। কেননা এই পরিবারের নাম উঠেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। কিন্তু কেন্দ্র সরকার টাকা না পাঠানোয় মাটির বাড়ি আর পাকা হয়নি। যদি হতো তাহলে হয়তো ওই ৩ শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটতো না। মৃত্যু ঘটতো না ছাতনার বৃদ্ধা ও পুরুলিয়ার শিশুকন্যারও। 

এদিন শান্তনু সেন জানান, ‘এদের প্রত্যেকরই নাম ছিল কেন্দ্রীয় আবাস যোজনায়। কিন্তু দিল্লি টাকা আটকে রাখায় মাথার ছাদ পাকা করার স্বপ্ন, স্বপ্নই রয়ে গিয়েছে গ্রামের এই মানুষগুলির। ফলস্বরূপ টানা বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধসে কোল খালি হচ্ছে একের পর এক মায়ের। প্রাণ যাচ্ছে কাছের মানুষের। তবে এই বঞ্চিত পরিবারগুলির পাশে থাকবে তৃণমূল। দিল্লির কর্মসূচিতে শামিল করা হবে সন্তানহারা অভিভাবকদের। পরিবারের পাশে আছি। সবরকমভাবে সাহায্য করব। তিন শিশুর মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের ৫ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি। যাচ্ছেন মৃত নিশা সর্দারের বাবা প্রশান্ত সর্দার, তাঁর ভাই ভক্ত সর্দার, মৃত রোহন সরদারের বাবা জয়দেব সর্দার ও মা মিতা সর্দার, মৃত অংশু সর্দারের বাবা চন্ডী সরদার। কেন্দ্র টাকা না আটকালে, আজ এই ঘটনা ঘটত না।’

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা