ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বোমা কাণ্ডের পরে বদলি এগরার আইসি

স্বপন গোস্বামী আগেও সামলেছেন এগরা থানার আইসি পদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগরার খাদিকুল কাণ্ডের পর সরানো হলো আইসি মৌসম চক্রবর্তীকে। নতুন আইসি হলেন স্বপন গোস্বামী।

উল্লেখ্য, স্বপন গোস্বামী আগেও সামলেছেন এগরা থানার আইসি পদ। জানা গিয়েছে, মৌসম চক্রবর্তীর বদলি হয়েছে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানায়। প্রসঙ্গত, বোমা বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন আইসি’র প্রতি। বলেছিলেন, এই বিষয়ে আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বক্তব্য ছিল, এত বড় বেআইনি কারখানা চলছিল তবু আইসির কাছে খবর নেই। বলেন, আইসি’র উচিৎ ছিল জানানো। তাঁর প্রশ্ন ছিল, টহলদারি নেই কেন? আরও প্রশ্ন, বারবার পূর্ব মেদিনীপুরেই বিস্ফোরণ হচ্ছে কেন? ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি।  

বিস্ফোরণস্থল বিজেপির পঞ্চায়েত এলাকা বলেও দাবি করেছিলেন তিনি। বলেছিলেন, ‘ওই এলাকায় আমাদের কাওকে ঢুকতে দেওয়া হয় না’। জানিয়েছিলেন, এনআইএ বা সিবিআই তদন্তেও অসুবিধা নেই। প্রকৃত অপরাধী ধরা পড়ুক-এটাই কাম্য। উল্লেখ্য, মূল অভিযুক্ত ভানু বাগ ওড়িশার কটকে গিয়ে পরিচয় গোপন করে চিকিৎসা করাচ্ছিলেন। চিকিৎসারত অবস্থাতেই রুদ্র হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, বাইকে করে পালিয়েছিলেন তিনি। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, সীমান্ত এলাকা সিল করা এবং নাকা তল্লাশির কথা। আইসি’র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছিলেন, এলাকায় কি হচ্ছে তা নিয়ে কোনও খবর থাকবে না কেন? অবশেষে সরানো হলো সেই আইসি’কে। উল্লেখ্য, বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে সিআইডি। রাজ্যের তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চিকিৎসাধীন ছিলেন বলে মূল অভিযুক্তের বয়ান নেওয়া যায়নি। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা