শুরু হল রাস্তা সংস্কার, দেড়মাস যান নিয়ন্ত্রণ ফরাক্কা ব্যারেজে

ফরাক্কা সেতুর ওপর দিয়ে প্রায় দেড়মাস বন্ধ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেননা ব্যারেজের ওপর দিয়ে যাওয়া রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার থেকে শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের(South Bengal) সঙ্গে সড়কপথে উত্তরবঙ্গের(North Bengal) যোগাযোগ রক্ষাকারী ফরাক্কা ব্যারেজের(Farakka Barrage) ওপর রাস্তা সংস্কারের কাজ। তার জেরে ফরাক্কা সেতুর ওপর দিয়ে প্রায় দেড়মাস বন্ধ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

প্রায় সাত দশক আগে নির্মাণ করা হয়েছিল ফরাক্কা ব্যারেজ। গঙ্গার(Ganges) জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য সেখানে রয়েছে শতাধিক গেট। সেতুর ওপর দিয়ে রেললাইন ও সড়ক আছে। নীচ দিয়ে বয়ে চলা গঙ্গা কিছু দূরেই পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এপার বাংলা দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় যাতে জলের ঘাটতি না পরে তার জন্য ফরাক্কা ব্যারেজের দক্ষিণ দিকে ফিডার ক্যানেল তৈরি করা হয়েছে। সেই ক্যানেল দিয়েই বাঁধের জল সরাসরি গঙ্গায় এনে ফেলা হয়। স্বাভাবিক ভাবেই এই কারণে এই বাঁধ যেমন কেন্দ্র সরকারের অধীনে রয়েছে তেমনি তা কড়া নিরাপত্তার বাঁধনেও রয়েছে। সেতুর ওপর দিয়ে যাওয়া রেলপথের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন রেল মন্ত্রকের তেমনি সেতুর ওপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনআইএ’র ওপর। তাঁরাই এবার সেতুর ওপর দিয়ে যাওয়া রাস্তা সংস্কার করার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার সকাল থেকেই ফরাক্কা সেতুতে এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে যা আগামী দেড় মাস ধরে বজায় থাকবে। এই বিষয়ে মালদা সদর মহকুমার এসডিও সুরেশচন্দ্র রানো জানিয়েছেন, ‘সেতুর ওপরের পিচ কার্যত উঠে যাওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। ফলে সেইটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। শনিবার থেকে সংস্কার কাজ শুরু হয়েছে। যান চলাচল যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায়, তারজন্য একাধিক দফায় কাজ হবে। প্রতি পর্যায়ে ব্যারাজের ছ’টি করে গেটের পরে থাকা রাস্তার অংশ সংস্কার করা হবে। সব মিলিয়ে প্রায় ৪৫ দিন সময় লাগবে। সংস্কার কাজ চলার সময় যানবাহনের গতি শ্লথ হয়ে পড়বে। ফলে ব্যারেজ পার হতে সময় কিছুটা বেশি লাগবে। সেতু সংস্কারের কাজ শুরু হওয়ার ফলে যাতায়াতকারীদের অসুবিধা হতে পারে। ফলে ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের হাতে সময় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রশাসনের তরফে বলা হচ্ছে।’ এমনিতেই ফরাক্কা ব্যারেজের ওপর মাঝেমধ্যেই যানজটের সৃষ্টি হয়। সংস্কার কাজের জন্য সেই যানজট এখন নিয়মিত হবে। ব্যারেজের দু’দিকে গাড়ির লম্বা লাইন পড়ে যাবে। 

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত