‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

দিন যত গড়াচ্ছে, সৌজন্যতা, শালিনতা হারিয়ে বেড়িয়ে আসছে ভিতরের কঙ্কালসার শত্রুতা। অভিজিৎবাবুও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যতদিন কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি(Justice) ছিলেন ততদিন অসংখ্য চাঞ্চল্যকর রায় দিয়েছেন। সেই সব রায়ের জেরে তিনি কারও কারও কাছে ‘ভগবান’ হয়ে উঠেছিলেন। কিন্তু ৩০-৪০ হাজার মানুষের চাকরি খেয়ে সেই তিনিই প্রশ্নের মুখে পড়েছিলেন। শেষে অবসর নিয়ে পা রেখেছেন সরাসরি রাজনীতিতে। ২৪’র ভোটে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার তমলুক লোকসভা(Tamluk Constituency) কেন্দ্র থেকে তিনি হয়েছেন বিজেপির প্রার্থী(BJP Candidate)। কিন্তু এবার তাঁর সেই প্রার্থীপদ খারিজের দাবি জানাল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। নজরে ‘ভগবান’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhay)। তিনি বাংলার মেয়ে, বাংলার অগ্নিকন্যা, তৃণমূল সুপ্রিমো ও দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মৃত্যু কামনা করায় তাঁর প্রার্থী পদ খারিজের দাবি তুলেছে তৃণমূল। রাজনীতির ময়দানে লড়াই থাকে, সৌজন্যতাও থাকে। একে অপরের প্রতি আক্রমণ শানলেও সেখানে শালিনতা থাকে। কিন্তু দিন যত গড়াচ্ছে, সেই সৌজন্যতা, শালিনতা হারিয়ে বেড়িয়ে আসছে ভিতরের কঙ্কালসার শত্রুতা। অভিজিৎবাবুও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন।

দিন দুই আগেই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও দলের সাংসদ দিলীপ ঘোষ মমতার পিতৃপরিচয় নিয়ে কুৎসিত ইঙ্গিত করেছিলেন। তার জেরে তা৬র নিজের দল তাঁকে যেমন শোকজ করেছে, তেমনি শোকজ করেছে নির্বাচন কমিশনও। রাজ্যের একটি থানায় দিলীপের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। এসব দেখেও অভিজিৎবাবু নিশানা বানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’ একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই মন্তব্য করেন অভিজিৎবাবু। সেই ভিডিও এদিন ট্যুইট করেছে তৃণমূল। সেই সঙ্গে তাঁরা জানিয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা গণতন্ত্রের লজ্জা। প্রধানমন্ত্রী ভেবে দেখুন, কোন কোন দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিজের পরিবারের সদস্য করছেন!’ জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। অভিজিতের প্রার্থীপদ খারিজ করার দাবি নিয়েই কমিশনে যাচ্ছে তৃণমূল।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ