SIR নিয়ে চালু হচ্ছে তৃণমূলের লিগ্যাল সেল

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে চালু হচ্ছে তৃণমূলের এসআইআর লিগ্যাল সেল। এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তৃণমূল। কেউ অসুবিধায় পড়লে আইনি সাহায্য দেওয়া হবে। আইনজীবীদের বিশেষ দল গঠনের জন্যই তৈরি হচ্ছে লিগাল সেল। সব জেলায় ১১ থেকে ২০ নভেম্বর হবে সভা। ১১ নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই মাঠে নামছে তৃণমূলের লিগ্যাল সেল। একাধিক কর্মসূচির ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। SIR নিয়ে জেলায় জেলায় বিশেষ সভা করবে তৃণমূল। উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরেরর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের আইনি সহায়তা প্রদানের জন্য প্রত্যেকটি জেলায় একটি করে সভা করা হবে। প্রথম দিন ডোরিনা ক্রসিংয়ে সভা হবে। পূর্ব মেদিনীপুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। আবার উত্তরবঙ্গেও বিজেপির যে ভালই দাপট হয়েছে তা বিগত নির্বাচিনগুলির প্রেক্ষীতে বলা যায়।

এই লিগ্যাল সেল চালু করার মাধ্যমে বিজেপি যে এজেন্সির অপব্যবহার করছে বলে দাবি করছে তৃণমূল তার বিরুদ্ধে দলীয় কর্মীদের যেমন সহায়তা দেওয়া হবে। তেমনই যদি কোনও দলীয় কর্মীর SIR নিয়ে আইনি সহায়তা প্রয়োজন হয় তাও দেওয়া হবে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ এই কর্মসূচি গুলিই গৃহীত হয়েছে।    

SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে।  তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়