৩৫ দাঁতাল সামলাতে ঝাড়গ্রামে এল দু’টি কুনকি হাতি

জানা গিয়েছে, ট্রাকে করে এই ২টি প্রশিক্ষিত হাতিকে আনা হয়েছে। জলদাপাড়া থেকে হাতি দুটিকে আনতে সময় লেগেছে প্রায় ৩দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৩৫টি হাতির (ELEPHANT) দল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চলে চলছে তাদের তাণ্ডব। সেই হাতিদের সামলাতে নিয়ে আসা হল ২টি হাতি। জলদাপাড়া থেকে যে ২টি কুনকি হাতি নিয়ে আসা হয়েছে তাদের নাম শম্ভু ও মীনাক্ষী। এরাই বাগে আনবে তাণ্ডব চালানো হাতির পালকে।

জানা গিয়েছে, ট্রাকে করে এই ২টি প্রশিক্ষিত হাতিকে আনা হয়েছে। জলদাপাড়া থেকে হাতি দুটিকে আনতে সময় লেগেছে প্রায় ৩দিন। হাতিগুলির আপাতত ঠিকানা ঝাড়গ্রাম জু’তে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫টি হাতি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হানা দিচ্ছে। এতে ফসলের ক্ষতি হচ্ছে, প্রাণহানিও হচ্ছে। সাধারণ মানুষের মনে তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। তাই শম্ভু ও মীনাক্ষীকে নিয়ে আসা হয়েছে। এদের দিয়েই তাড়ানো যাবে হাতির দলকে। আপাতত এই দুটি হাতি দিয়েই দামালদের দলকে ঝাড়খণ্ডে ফেরানো সম্ভব হবে, বলে মনে করছেন বনদফতরের আধিকারিকরা।

উল্লেখ্য, ২টি কুনকি হাতির সঙ্গে এসেছে তাদের মাহুত ও পাতাওয়ালাও। প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জের ২টি হাতি দুধ পাথরি গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল। গ্রামবাসীরা ওই হাতিদের ‘খেঁদানো’র নামে বাঁশ ও লাঠি নিয়ে তাড়া করে অসতর্ক ভাবেই। আবার হাতি দেখতেও ভিড় জমিয়েছিল বহু মানুষ। শুরু হয়েছিল  সেলফি তোলাও! একাংশের অভিযোগ, উত্যক্ত করা হচ্ছিল হাতিদের। এরপরেই একটি হাতি ঘুরে দাঁড়িয়েছিল। সেই সময় সকলে ছুটে পালিয়ে গিয়েছিল। তবে একজন পালাতে না পেরে হাতির সামনে পড়ে গিয়েছিলেন। ওই ব্যক্তির নাম মাধব মণ্ডল। হাতিটি শুঁড়ে জড়িয়ে আছাড় মারে মাধবকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। এরপরে হাতি জঙ্গলের দিকে চলে যায়। তবে আতঙ্কের এই সব দিন আর আসবে না ‘কুনকি’ হাতিদের সৌজন্যে, এমনটাই মত বনদফতরের।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা