ফেসবুকে অর্মত্য সেনের পাশে দাঁড়ানোয় পড়ুয়াকে শোকজ বিশ্বভারতী কর্তৃপক্ষের

ওই ছাত্রকে শৃঙ্খলাভঙ্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে বিতর্কের মাঝে ফেসবুকে পোস্ট করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের (Amartya Sen) পাশে দাঁড়ানোয় এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) এক ছাত্রকে শোকজ (Show Cause) করল কর্তৃপক্ষ। স্নাতকোত্তরের ছাত্র তথা এসএফআই নেতা সোমনাথ শৌকে শোকজ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই ছাত্রকে শৃঙ্খলাভঙ্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে বিশ্বভারতীর ভূমিকা।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) স্নাতকোত্তর স্তরের পড়ুয়া সৌমনাথ শৌ এর একটি ফেসবুক পোস্টের প্রেক্ষিতে তাঁকে শো কজ নোটিস পাঠিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর উপাচার্য যেভাবে নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ করছেন সোমনাথ তার বিরোধিতা করে অর্মত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক কী লিখেছিলেন সোমনাথ? নিজের ফেসবুক প্রোফাইলের পোস্টে সোমনাথ লেখেন, ‘সমষ্টি এবং ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে দেওয়া তথ্য বলছে, ‘১.৩৮ একর জমির মালিক অধ্যাপক অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন। তাহলে শুধুই কি উপাচার্যের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য টার্গেট করা হচ্ছে? যদি না হয়, তাহলে বিশ্বভারতী .১৩ একর জমির মালিকানার কাগজ প্রকাশ করুক এবং আদালতের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হোক। নোংরামির একটা সীমা থাকা দরকার।’ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে শোকজ নোটিস পাঠানো হয়।

উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে আক্রমণ করছে। বিজেপি ও সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী লাগাতার নিশানা করে চলেছেন স্বনামধন্য অধ্যাপক অর্মত্য সেনকে। বিদ্যুতের অভিযোগ, অর্মত্য সেন জমি দখল করে রয়েছেন। যদিও অর্মত্য সেনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন। যে জমিতে তিনি রয়েছেন তার বৈধ কাগজ রয়েছে। সেই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে জমির আরও বেশকিছু নথি তাঁর হাতে তুলে দিয়েছিলেন বীরভূমে গিয়ে।

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশী পর্যটকের ওপর বাঁদরের হামলা, ১ ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুল্যান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ