১৬ মার্চ বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, নববর্ষের পরই প্রথম দফার ভোট!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন। আগামী শনিবার সেই সভা শেষ হওয়ার পর বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর।

এদিকে পশ্চিমবঙ্গ–সহ ৫ রাজ্যে কবে ভোট ঘোষণা করা হবে?‌ এই প্রশ্নের উত্তর জানতে কৌতূহল সকলের। এবার এই নিয়ে একপ্রকার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। বাংলার সঙ্গে বিধানসভা নির্বাচন হবে কেরলম, তামিলনাড়ু, অসম এবং পদুচেরিতে। যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত বদল না করে তাহলে আগামী ১৬ মার্চ সোমবার বাংলা–সহ এই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে সূত্রের খবর। যাঁকে নিয়ে গোটা দেশে বিতর্ক তৈরি হয়েছে। এখনও চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কাজ করছেন বিচারবিভাগীয় অফিসাররা। তার মধ্যেই সূত্র মারফত এঅই খবর মিলেছে।

অন্যদিকে কত দফায় বাংলায় ভোট হবে?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে। সূত্রের খবর, দু’‌দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে তা তিন দফাতেও হতে পারে পরিস্থিতির নিরিখে। আগামী ১৬ মার্চ বাংলার বিধানসভা নির্বাচন ঘোষণা হলে প্রথম দফার ভোটের আগে অন্তত ২৮ থেকে ৩০ দিন সময় দিতে হবে। এটাই নিয়ম। সুতরাং আগামী এপ্রিল মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে হবে প্রথম দফার নির্বাচন। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা হয়ে যেতে পারে। তবে অসম, তামিলনাড়ু, কেরলম, পদুচেরিতে এক দফায় ভোট হবে। সেটা শেষ করেই বাংলায় ভোট হবে।

তাছাড়া ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিধানসভা নির্বাচন ঘোষণায় কোনও বাধা নেই। আর ৬০ লক্ষের মধ্যে ১০ লক্ষ আবেদনের নিষ্পত্তিও ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তার মধ্যে ৩ লক্ষ ৪ হাজারের মতো আবেদন খারিজ হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা কেমন ভাবে প্রকাশ করা হবে সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আর সেই নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সিইও দফতর।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?