পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে উদ্যোগী রাজ্য

এবার নাসিকের উপর সম্পূর্ণ নির্ভরতা দূর করে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এই ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নাসিকের উপর সম্পূর্ণ নির্ভরতা দূর করে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এই ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর। দফতরের মন্ত্রী সুব্রত সাহা বৃহস্পতিবার ভারত চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি রাজ্য সরকারের পরিকল্পনা জানান। তিনি বলেন, তিন বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে রাজ্য় সরকার। রাজ্যের সাত জেলায় ইতিমধ্যেই পেঁয়াজ চাষ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা রবি মরশুমের পাশাপাশি এবার খারিফেও পেঁয়াজ চাষ করেছি। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ সাতটি জেলায় ইতিমধ্যেই হয়েছে পেঁয়াজ। তিনি আরও বলেন, পেঁয়াজ চাষই শুধু নয়, মজুদের ব্যাপারেও উদ্যোগী হয়েছে রাজ্য। এরজন্য মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প তালুকে পেঁয়াজের একটা কোল্ড স্টোরেজ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম আরও কয়েকটি কোল্ড স্টোরেজ তৈরি করতে পারলে আগামী দিনে আর নাসিকের পেঁয়াজের উপর নির্ভরশীল হতে হবে না রাজ্যবাসীকে। মন্ত্রীর কথায়, একদিতে যেমন পেঁয়াজ সংরক্ষণ করতে পারব, তেমনই দাম নিয়ন্ত্রণে রাখতেও সক্ষম হব। এতে চাষি থেকে সাধারণ মানুষ সবাই উপকৃত হবেন।

মন্ত্রী সুব্রত সাহা এদিন আরও জানান, পেঁয়াজের পাশাপাশি কাজুবাদাম এবং ড্রাগন ফলের চাষেও জোর দেওয়া হচ্ছে। মূলত সমুদ্রের কাছাকাছি এলাকায় কাজু বাদাম চাষ বাড়ানোর পরিকল্পনাও করেছে সরকার। আবার বর্ধমান এবং মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকে ড্রাগন ফলের চাষ হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের পাহাড়ে পরীক্ষামূলক ভাবে কেশর বা স্যাফ্রন চাষও তাঁরা করেছেন। এটা সফল হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কেশরও চাষ করা হবে। সবমিলিয়ে রাজ্য সরকার খারিফ শস্য চাষেও উৎসাহিত করছে চাষিদের। পেঁয়াজ মজুত করার পরিকাঠামো তৈরি করতে ১ লক্ষ ৮০ হাজার টাকা মতো লাগে। এর ৫০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য সরকার।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ