রাজ্যে রেশন দোকানের সংখ্যা বাড়াতে উদ্যোগী নবান্ন, চিঠি কেন্দ্রকে

বর্তমানে রেশন গ্রাহক প্রায় ৬ কোটি। ফলে নির্দিষ্ট রেশন দোকান গুলিতে বাড়ছে চাপ। প্রসঙ্গত, কেন্দ্র ঠিক করে দেয় রাজ্যে রেশন দোকানের কোটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রেশন (Ration) দোকানের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে নবান্ন। এমনটাই জানা গিয়েছে খাদ্য দফতর সূত্রে। ইতিমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রকে (Central)। বর্তমানে রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি। রেশন পরিষেবার মাত্রাতিরিক্ত চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে (State) রেশন দোকানের কোটা বাড়ানোর আবেদন জানিয়েছেন খাদ্য সচিব পারভেজ আহমেদ।

জাতীয় খাদ্য সুরক্ষা দফতরের প্রকল্পের আওতায় রয়েছে রেশন। ক্রমাগত বাড়ছে গ্রাহক সংখ্যা। ফলে চাপ পড়ছে পরিষেবায়। সেই চাপ কমাতেই রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রেশন গ্রাহক প্রায় ৬ কোটি। ফলে নির্দিষ্ট রেশন দোকান গুলিতে বাড়ছে চাপ। প্রসঙ্গত, কেন্দ্র ঠিক করে দেয় রাজ্যে রেশন দোকানের কোটা। ২০১৩ সাল থেকে কোটার পরিমাণ রয়েছে একই। বেড়েছে জনসংখ্যা। খাদ্য দফতর (Food Department)সূত্রে জানা গিয়েছে, গত বছর জনসংখ্যা বেড়েছে আরও অনেক বেশি। তাই কোটা বাড়ানোর আবেদন করে চিঠি দিয়েছেন রাজ্য খাদ্য সচিব পারভেজ আহমেদ।

জানা গিয়েছে, গত সপ্তাহেই রাজ্যের মহানগরে এসেছিলন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে। রাজ্য খাদ্য দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে করেছিলেন বৈঠক। তখনই রাজ্যের তরফে এই আবেদন জানানো হয়েছিল। রাজ্যে বর্তমান যে কোটা রয়েছে তা ২০১১ সালের আদমসুমারির ওপর ভিত্তি করে। তারপর আর হয়নি জনসংখ্যা গণনা। অথচ বেড়েছে জনসংখ্যা। তাই কোটা বৃদ্ধি করতে বলে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের তরফে বলা হয়েছে শহরাঞ্চলের ৫০ শতাংশ ও গ্রামাঞ্চলের ৭৫ শতাংশ মানুষকে এই আওতায় আনা হোক।

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?