ট্যাব টাকা গায়েব দক্ষিণ ২৪ পরগণার একাধিক স্কুলে, তদন্তে নামল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার ট্যাব  কেলেঙ্কারির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণায়। সেখানে বহু স্কুলের অর্ধেক পড়ুয়ারাই পায়নি ট্যাবের টাকা। তবে কী হ্যাকারদের জন্য এই ঘটনা ঘটল। তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে দেখা গেল এক অন্য চিত্র। ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বলা বাহুল্য, রাজ্য সরকারের  ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প  রয়েছে। আর সেই  প্রকল্পের মাধ্যমে  ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে কিছু দিন আগে সামনে আসে এই  ট্যাব দুর্নীতি  ঘটনা।   অভিযোগ উঠেছিল বর্ধমানের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে সিএমএস হাই স্কুলের ২৮ জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে।  আর তারপরেই সামনে আসে পুরো ঘটনা।

বর্তমানে জেলার গণ্ডি পেরিয়ে খাস কলকাতাতেও মিলেছে ট্যাব কেলেঙ্কারির ঘটনার হদিস । এই মর্মে  যাদবপুর, সরশুনা, জোড়াসাঁকো, গল্ফগ্রিন- সহ ১১ টা  থানায় দায়ের হয়েছে অভিযোগ। যাদবপুরের একটি  স্কুলের ১২ জন পড়ুয়া এবং ঠাকুরপুকুরের এক স্কুলের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে জানা গিয়েছে। তাতে  ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস