দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে প্রথম স্থান, রাজ্যের শিক্ষা দফতর পেল ‘স্কচ’ অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলার ঝুলিতে এল জাতীয় পুরস্কার ‘স্কচ’ অ্যাওয়ার্ড (SKOCH Award)। এবার রাজ্যের শিক্ষা দফতরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হল। ভারতের সব রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সেরা, সেই হিসাবে এই পুরস্কারে পুরস্কৃত হল রাজ্য।

‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভারতের সব রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সব রাজ্যকে পিছনে ফেলে একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলা। ১৮ জুন রাজ্য সরকারের প্রতিনিধির হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। দেশের রাজধানী শহর দিল্লিতে এই সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে।

উল্লেখ্য এর আগে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর এবং নারী ও শিশু কল্যাণ দফতরও এই সম্মানে ভূষিত হয়েছে। গত দু বছর কোভিড মোকাবিলা এবং জনপরিষেবায় ভালো কাজের জন্য বাংলা একাধিক স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। দুই বিভাগে ‘স্কচ গোল্ডেন’ অ্যাওয়ার্ড মিলেছিল রাজ্যের। কোভিড সংক্রমণ পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)খুব ভাল কাজ করেছিল। আর তার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছিল এই পুরস্কার। শিক্ষা ব্যবস্থায় দেশের মধ্যে সেরা মনোনীত হওয়ায় এই পুরস্কার প্রাপ্তির খবর ঘোষণা হওয়ার পর এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের তালিকায় বাংলা মনোনীত হয়েছে। আমরা মনে করি, মুখ্যমন্ত্রীর জন্যই এই পুরস্কার এসেছে। তিনি শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত যে উন্নয়ন করেছেন, বদল এনেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই স্কচ অ্যাওয়ার্ডের মনোনয়নে।’ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সব ধরণের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের জন্য একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ‘কন্যাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘সবুজসাথী’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-এর মতো একাধিক প্রকল্পের  সুবিধা নিয়ে পড়ুয়ারা উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে রাজ্যের সেই সাফল্য এবার পুরস্কৃত হল জাতীয় পরিসরে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠেছে কাজলের বিরুদ্ধে

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

‘স্বামীর মৃত্যুর বিচার চাই’, ভোট দিয়ে বললেন ওয়াকফ অশান্তিতে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ