স্ত্রীর কিডনিতে নতুন জীবন পেল স্বামী

কিডনির অসুখে ভুগছিলেন স্বামী। জন্মদিনের আগেই তাই স্বামীকে আস্ত কিডনি উপহার দিলেন স্ত্রী। নবজীবন পেলেন স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিডনির অসুখে ভুগছিলেন স্বামী। জন্মদিনের আগেই তাই স্বামীকে আস্ত কিডনি উপহার দিলেন স্ত্রী। স্ত্রীর কিডনি শরীরে প্রতিস্থাপন করার পর নবজীবন নিয়ে বেঁচে রয়েছেন স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটকপুকুরের দম্পতি স্বামী চন্দন মুন্সি এবং স্ত্রী জাসমিন মুন্সি। ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। পরিবার সূত্রে খবর, তাঁদের বিবাহের কিছুদিনের মধ্যেই মারা  যান চন্দনের মা মানোয়ারা বিবি। তিনিও কিডনির অসুখে ভুগে মারা গিয়েছেন। শাশুড়ির মতো স্বামীকে তিনি কিডনির অসুখে হারাতে চান না। তাই নিজের কিডনি তিনি স্বামীর দেহে প্রতিস্থাপন করিয়েছেন।

জাসমিন জানান, ২০২১ সালে তাঁর স্বামী চন্দনের অসুখ বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায়। এরপর চিকিৎসকরা ডায়ালিসিস শুরু করেন চন্দনের। ডায়ালিসিস করে সাময়িকভাবে শরীর থেকে দূষিত পদার্থ ও জমা জল বের করা হচ্ছিল। কিন্তু এভাবে বেশিদিন চিকিৎসা চালানো সম্ভব নয় বলে জানান চিকিৎসকরা। দেহ থেকে বর্জ্য বের করার পাশাপাশি কিডনির আরও গুরুত্বপূর্ন কাজ রয়েছে শরীরে। সেকারণে চন্দনের দেহে কিডনি প্রতিস্থাপন করার কথা বলেন চিকিৎসকরা। কারন সঠিক ম্যাচিং করে কিডনি প্রতিস্থাপন করা গেলে ২৫ বছর পর্যন্ত দিব্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন একজন মানুষ। কিডনি দাতার সঙ্গে গ্রহীতার রক্তের গ্রুপ ম্যাচ করার পাশাপাশি ম্যাচিং করা হয় টিস্যুও। চন্দনের চিকিৎসা শুরু হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। এরপর কিডনির সমস্যা নিয়ে বাইপাসের ধারের আর এন টেগোর হাসপাতালে ভর্তি হন তিনি। কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. দীপক শংকর রায়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। গত ফেব্রুয়ারি মাসে চন্দনের শরীরে প্রতিস্থাপন করা হয় স্ত্রী জাসমিনের কিডনি। আপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। ৮ এপ্রিল চন্দনের জন্মদিন। তার আগে নবজীবনের উপহার পেয়ে গিয়েছেন। চিকিৎসকদের কথা অনুযায়ী অতিরিক্ত নুন এবং কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে চলার পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে সুস্থ থাকবেন চন্দন।

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর