চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আহিরিটোলা ঘাটের জেটি থেকে ঝাঁপ যুবকের, নেমেছে ডুবুরি

নিজস্ব প্রতিনিধি :  সাতসকালে আহিরিটোলায় চাঞ্চল্য। আহিরিটোলা ঘাট থেকে গঙ্গা ঝাঁপ এক যুবকের। শুক্রবার সকালে আচমকাই ঝাঁপ দেয় সে। যুবককে খুঁজে বের করতে ডুবুরি নামানো হয়েছে। বর্তমানে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ঘটনার খবর পেয়ে আহিরিটোলা ঘাটে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহিরিটোলা ঘাট থেকে পার্শ্ববর্তী এলাকা ডুবুরি দিয়ে খোঁজ চালানো হচ্ছে।

জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে আহিরিটোলার জেটি ঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। এত সকালে জেটিঘাটে দেখে অনেকের সন্দেহ হয়। কিন্তু তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করার আগেই ঝাঁপ দিয়েছে ওই যুবক। কিন্তু কেন আচমকাই এই ধরনের ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না। সকালে এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবক কোথা থেকে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে তা জানা যায়নি। ওই যুবকের দেহ উদ্ধার করার পাশাপাশি তাঁর পরিচয়ও জানার চেষ্টা চলছে। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে যুবক জলে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চিৎকার করে ওঠে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও ডাকা হয়। সকালে ব্যস্ত অফিস টাইমে লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় নাজেহাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। সঠিক সময়ে পৌঁছেতে পারেননি গন্তব্যে।  হাওড়া থেকে আহিরিটোলা ও বাগবাজার ঘাট পর্যন্ত প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ফেরি পরিষেবা ব্যবহার করেন। লঞ্চ না চলায় বিকল্প পথ খুজে বের করতে বাধ্য হন যাত্রীরা। ব্যস্ত সময়ে এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ