তরুণীকে ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্ত

তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযোগের তির বাড়ির এক ভাড়াটিয়া রাজমিস্ত্রির দিকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাজমিস্ত্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণীকে ধর্ষণ(rape) করে খুনের অভিযোগ। অভিযোগের তির বাড়ির এক ভাড়াটিয়া রাজমিস্ত্রির দিকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাজমিস্ত্রি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার পরিবারের লোকজন তাঁকে ডাকতে যান। গিয়ে দেখেন ওই তরুণী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর হাতে, গায়ে এবং গলায় ক্ষতচিহ্ন। জানা গিয়েছে, কয়েকমাস ধরে ডেবরার একটি বিল্ডিংয়ে কাজ চলছে। সেজন্য মুর্শিদাবাদ থেকে চার জন রাজমিস্ত্রি  ওই বহুতলের নির্মাণ কাজে এসেছিলেন। তারা  মৃত ওই তরুণীর বাড়িতে ভাড়া থাকতেন।  বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তরুণীকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না তাঁর। দরজা খুলে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এরপর খবর দেওয়া হয় ডেবরা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে এদিন সকাল থেকেই ওই চার জন রাজমিস্ত্রির মধ্যে একজন পলাতক। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃত তরুণীর পরিবারের অনুমান,  তাঁদের মেয়েকে ধর্ষণ করে অত্যাচার চালিয়েছে ওই রাজমিস্ত্রি। বাকি তিন জন রাজমিস্ত্রিকে আটক করেছে ডেবরা থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের(basirhat) মাটিয়া এলাকায় এগারো বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। উপহারের লোভ দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা ওই কিশোরী আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ২৭ মার্চ মালদহে দশম শ্রেণির এক ছাত্রীর মুখ-হাত বেঁধে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরে সেই অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ।

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের