বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোট মিটতেই হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নিৰ্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনই নয়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবার হিঙ্গলগঞ্জ থানার OC-সন্দীপ সরকারের সাসপেন্ড প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি এবং তৃণমূলের দুই প্রার্থী। দুজনেই সন্দীপ সরকারের পক্ষে মন্তব্য করেন।

হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ডের সমালোচনা করে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, ‘সন্দীপ সরকার একজন ভালো মানুষ। পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। উনি আইনের পক্ষে থেকে কাজ করেছেন, আইনের বিরুদ্ধে কাজ করেননি। তাই আমরা সন্দীপবাবুর পাশে আছি। প্রয়োজনে আন্দোলনের নামব। আমরা ওঁকে হিঙ্গলগঞ্জে ফিরিয়ে আনবই। ‘অন্যদিকে তৃণমূলের প্রার্থী  আনন্দ সরকার বলেন, ‘নির্বাচন কমিশন ইচ্ছেখুশিমতো কাজ করছে। যা রাজ্যের মানুষ দেখছেন। একজন থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করাকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেই আমি মনে করি।‘

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতেই কমিশনের তরফে হিঙ্গলগঞ্জ থানার ওসি–কে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করা হয়েছিল। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ করতে বলা হয়েছে। তাঁর জায়গায় অবিলম্বে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল হিঙ্গলগঞ্জে ভোট রয়েছে। তার আগে সন্দীপকে সাসপেন্ড করার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। মনে করা হচ্ছে, ভোটের সময় ওই কেন্দ্রের আইনশৃঙ্খলা আরও আঁটোসাঁটো করতে, নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকারের বিরুদ্ধে সন্দেশখালিআন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে