হাজার-হাজার টাকা সস্তা iPhone, দাম কমে কত টাকা হল iPhone 15 Pro জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ইলেক্ট্রনিক্স উৎপাদন খাতের জন্য এক বড় সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় বাজেটে মোবাইল ফোন, চার্জার ও কিছু উপকরণের উপরের মূল শুল্ক (কাস্টমস ডিউটি) কমানো হয়েছে। শিল্প মহলের দীর্ঘদিনের দাবি মেনেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এর আগে ভারতে বিক্রি হওয়া আমদানি করা স্মার্টফোনের উপর 18% GST এবং 22% কাস্টমস ডিউটি ধরা হত। এর মধ্যে 20% মূল ডিউটি ও 2% সারচার্জ ছিল। এবার মূল কাস্টমস ডিউটির উপর 10% সারচার্জ অব্যাহত থাকলেও মোট কাস্টমস ডিউটি কমিয়ে 16.5% করা হয়েছে (মূল 15% ও সারচার্জ 1.5%)। ভারতে তৈরি ফোনের ক্ষেত্রে শুধু 18% GST-ই লাগু হবে।

এই সিদ্ধান্তের পর প্রভাব পড়েছে iPhone-এ। দাম কমাল iPhone! বেস মডেল বা অর্থাৎ Pro নয় এমন iPhone-এর দাম তেমন কমেনি, মাত্র 300 টাকা কমেছে। কিন্তু High-end Pro মডেলের দাম 6000 টাকা পর্যন্ত কমেছেApple তাদের ওয়েবসাইটে নতুন দাম আপডেট করে দিয়েছে।

iPhone 15 ProiPhone 15 Pro max-এর দাম সবচেয়ে বেশি কমেছে, প্রায় 6000 টাকা পর্যন্ত। অন্যদিকে iPhone 15iPhone 15 Plus-এর দাম কিছুটা কমেছে।

সস্তা মডেল হিসেবে পরিচিত iPhone SE-র দাম এবার 47,600 টাকা হল, আগে ছিল 49,900 টাকা। iPhone 13-এর দাম এখন 59,600 টাকা, আর iPhone 14-এর দাম 69,600 টাকা।

এই দাম কমানোর ফলে ভারতীয় বাজারে iPhone কিছুটা সাধ্যের মধ্যে এলো ক্রেতাদের। ফলে বিক্রি বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। নতুন মডেলের দিকেও মানুষের আকর্ষণ বাড়তে পারে।

এক নজরে দেখে নিন ভারতে জনপ্রিয় iPhone -এর নতুন দাম:

iPhone 15 iPhone 15 Plus
•         128GB: Rs 79,600

•         256GB: Rs 89,600

•         512GB: Rs 1,09,600

•         128GB: Rs 89,600

•         256GB: Rs 99,600

•         512GB: Rs 1,19,600

iPhone 15 Pro iPhone 15 Pro Max
•         128GB: Rs 1,29,800

•         256GB: Rs 1,39,800

•         512GB: Rs 1,59,700

•         1TB: Rs 1,79,400

• 256GB: Rs 1,54,000

• 512GB: Rs 1,73,900

• 1TB: Rs 1,93,500

iPhone 14  
• 128GB: Rs 69,600

• 256GB: Rs 79,600

• 512GB: Rs 99,600

 

 

 

 

 

 

 

 

 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?