চাল-ডাল অবৈধভাবে মজুত করলেই ফাঁসি, নয়া আইন আসছে বাংলাদেশে

২০২২ সালে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ১১ শতাংশ বেড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য শেষ হওয়া বছর অর্থা‍ৎ ২০২২ সালে খাদ্যপণ্য নিয়ে কালোবাজারিদের বাড়বাড়ন্তে নড়েচড়ে বসল শেখ হাসিনা সরকার। চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য নিয়ে কালোবাজারি রুখতে কঠোর আইন আনতে চলেছে খাদ্য মন্ত্রণালয়। নয়া আইনে অবৈধ মজুতদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নয়া আইনের খসড়ায় ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। নয়া আইনের খসড়া ওয়েবসাইটে আপলোড করে সব পক্ষের মতামত চেয়েছে খাদ্য মন্ত্রণালয়।

শনিবারই সাংবাদিক সম্মেলনে ক্রেতা আন্দোলনকারী সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) পক্ষ তেকে জানানো হয়েছিল, গত বছর দেশে চাল-ডাল-ভোজ্য তেল-চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ১১ শতাংশ বেড়েছে। অবৈধ মজুতদাররা ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন। খাদ্যপণ্য নিয়ে কালোবাজারিদের একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যদিও তাতে টনক নড়েনি অসাধু ব্যবসায়ীদের। তাই সাধারণ মানুষকে বিপাকে ফেলা অসাধু কালোবাজারিদের সবক শেখাতে কঠোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদ্যদ্রব্য উ‍ৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, বিপণন আইন ২০২২-এর খসড়ায় বলা হয়েছে, কোনও ব্যবসায়ী কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত করলে কিংবা মজুত সংক্রান্ত বিষয়ে সরকারের কোনও নির্দেশ অমান্য করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে যদি কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান প্রমাণ করতে পারে, কোনও অস‍ৎ উদ্দেশ্য ছাড়া সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি খাদ্যপণ্য মজুত করেছিল তাহলেও তাকে বা ওই প্রতিষ্ঠানকে শাস্তির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড ও জরিমানা্  ভোগ করতে হবে। গত বছরের ১৮ এপ্রিল মন্ত্রিসভা যে খসড়া আইনের অনুমোদন দিয়েছিল তাতে সর্বোচ্চ শাস্তি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা কিংবা একই সঙ্গে দুই শাস্তির বিধান রাখা হয়েছিল।

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন