অবিশ্বাস্য, মাত্র ৭২৯৯ টাকায় ঘরে আনুন 4K টিভি! কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকালকার দিনে টিভি দেখা মানে শুধু সময় কাটানো নয়, সারা দিনের ক্লান্তির পর পুরো পরিবারের একসঙ্গে হওয়ার একটা সুবর্ণ সুযোগ। কিন্তু সেই জম্পেশ আড্ডার মাঝে যদি পুরনো টিভির ঝাপসা ছবি বা হ্যাং হয়ে যাওয়া স্মার্ট অ্যাপ মেজাজ খারাপ করে দেয়, তবে বোধহয় টিভিটা বদলানোর সময় এসে গেছে। আর ঠিক এই সুযোগটাই করে দিচ্ছে অ্যামাজন। অবিশ্বাস্য হলেও সত্যি, এখন মাত্র ৭২৯৯ টাকা থেকে শুরু হচ্ছে স্মার্ট টিভির দাম! আপনার বাড়ির সাধারণ লিভিং রুম বা বেডরুমকে নিমেষেই মিনি সিনেমা হলে বদলে ফেলার এটাই সেরা সময়।

আসুন দেখে নেওয়া যাক, বাজেটের মধ্যে সেরা কোন কোন মডেল অপেক্ষা করছে আপনার জন্য।

সেরা চয়েস: VW

বাজেট খুব কম? চিন্তা নেই। স্টুডেন্ট, ব্যাচেলর বা ছোট ঘরের জন্য একদম পারফেক্ট অপশন হলো VW-এর ৩২ ইঞ্চি ফ্রেমলেস HD রেডি অ্যান্ড্রয়েড স্মার্ট LED টিভি (মডেল: VW32S)। এর দাম মাত্র ৭২৯৯ টাকা! অবাক হচ্ছেন? এই দামেই আপনি পাচ্ছেন ১৩৬৬×৭৬৮ রেজোলিউশন, ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং Android OS-এর সুবিধা। সাথে থাকছে ২০ ওয়াট স্টেরিও সাউন্ড, স্ক্রিন মিররিং এবং কানেক্টিভিটির জন্য টি HDMIটি USB পোর্ট। অর্থাৎ কম খরচে বেসিক স্মার্ট বিনোদনের পুরো প্যাকেজ।

ব্র্যান্ড লাভারদের জন্য: Samsung

যাঁরা ব্র্যান্ড ভ্যালু এবং প্রিমিয়াম ছবির কোয়ালিটি খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে Samsung-এর দুর্দান্ত কালেকশন।

  • ৩২ ইঞ্চি: ছোট ঘরেও যদি প্রিমিয়াম ফিল চান, তবে Samsung-এর ৩২ ইঞ্চি HD স্মার্ট LED টিভি (মডেল: UA32H4550FUXXL) দেখতে পারেন। দাম ১৩,৯৯০ টাকা। এতে আছে HDR10+, Pure Colour টেকনোলজি এবং মাইক্রো ডিমিং—যা ছবির রং আর স্বচ্ছতা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
  • ৪৩ ইঞ্চি: ফ্যামিলির সবার জন্য একটু বড় স্ক্রিন চাইলে ২২,৯৯০ টাকায় বেছে নিন Samsung-এর ৪৩ ইঞ্চি FHD স্মার্ট LED (মডেল: UA43F5550FUXXL)। এর কিউ-সিম্ফনি সাউন্ড আর ফুল HD রেজোলিউশন আপনার টিভি দেখার অভিজ্ঞতাই বদলে দেবে।

মিড-রেঞ্জ ও গুগল টিভির মজা: Acer LG

অত্যাধুনিক প্রযুক্তির স্বাদ নিতে চাইলে দেখতে পারেন Acer-এর ৪০ ইঞ্চি FHD Google টিভি । দাম মাত্র ১৩,৯৯৯ টাকা। এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ গুগল টিভি সাপোর্ট, ২৬ ওয়াট ডলবি অডিও এবং ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই রয়েছে। ডেইলি ব্যবহারের জন্য এটি আদর্শ।

অন্যদিকে, ফিউচার-প্রুফ বা ভবিষ্যতের কথা ভেবে টিভি কিনতে চাইলে ২৯,৯৯০ টাকায় এলজি-র ৪৩ ইঞ্চি 4K Ultra HD WebOS টিভি (মডেল: 43UA82006LA) সেরা অপশন। এর অ্যালফা৭ AI প্রসেসর সাধারণ ছবিকেও 4K কোয়ালিটিতে আপস্কেল করে দেখায়, সঙ্গে আছে ডলবি অ্যাটমস সাউন্ডের জাদু।

বড় স্ক্রিনে সিনেমা ও খেলার মজা: Xiaomi Samsung QLED

আপনি কি স্পোর্টস বা হাই-অ্যাকশন মুভি ভালোবাসেন? তবে আপনার জন্য সেরা Xiaomi-র ৪৩ ইঞ্চি 4K HDR ফায়ার টিভি। দাম ২১,৪৯৯ টাকা। এর MEMC টেকনোলজি এবং ভিভিড পিকচার ইঞ্জিন দ্রুত গতির দৃশ্যগুলোকেও মাখনের মতো মসৃণ দেখায়। সঙ্গে আছে অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল।

আর যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে এবং আপনি সেরা ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স চান, তবে ৪৭,৯৯০ টাকায় ঘরে আনুন Samsung-এর ৫৫ ইঞ্চি QLED। কোয়ান্টাম HDR এবং মোশন এক্সেলারেটর প্রযুক্তি আপনাকে দেবে সত্যিকারের সিনেমা হলের অনুভূতি।

এই অফারগুলো দেখে বুঝতেই পারছেন, বাড়ির বিনোদন ব্যবস্থাকে আপগ্রেড করা এখন আর বিলাসিতা নয়, বরং হাতের নাগালের মধ্যেই। ছোট রুম থেকে শুরু করে বিশাল ঘর-সবার জন্যই কিছু না কিছু আছে অ্যামাজন-এ।

 

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?