জলের তলদেশে উদ্ধারকাজ ও গবেষণা চালাতে সক্ষম অত্যাধুনিক ‘ব্র্যাকইউ ডুবুরি’ রোবট

নির্মাতারা আরও জানান, ব্র্যাকইউ ডুবুরি প্রজেক্ট নিয়ে ২০১৮ সাল থেকে কাজ করছেন তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক মানের ‘ডুবুরি রোবট’ বানিয়ে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের একদল তরুণ গবেষক-প্রযুক্তিবিদ। কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত অত্যাধুনিক এই রোবট নদীর তলদেশে পৌঁছে উদ্ধার কাজ করার পাশাপাশি প্রয়োজনে গবেষণাও করতে পারবে। এই ডুবুরি রোবটের নাম দেওয়া হয়েছে ‘ব্র্যাকইউ ডুবুরি’ (BRACU DUBURI)।

নদীমাতৃক দেশ বাংলাদেশে, বিভিন্ন দুর্ঘটনার পর ডুবুরি নামিয়ে উদ্ধারকাজ চালাতে মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় প্রশাসনের। তাছাড়া নদীর তলদেশে গিয়ে ডুবন্ত বস্তু শনাক্ত করাও সম্ভব হয় না মাঝেমধ্যে। সেই সমস্যার সমাধান খুঁজতে বাংলাদেশের বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ চেষ্টা শুরু করে। অবশেষে দীর্ঘ গবেষণার পরে ‘ব্র্যাকইউ ডুবুরি’ রোবট নির্মাণ করতে সক্ষম হয় তারা। নির্মাতাদের তরফে এক যুবক বলেন, ‘নৌযান দুর্ঘটনায় অনেক ক্ষেত্রে নদীর গভীরে মানুষ ও লঞ্চ হারিয়ে যায়। সেসব গভীরে সাধারণ ডুবুরিদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে ‘ব্র্যাকইউ ডুবুরি’ কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া গভীর সমুদ্রে কোরাল রিসার্চে সহয়তা করবে এই অটোমেটেড আন্ডারওয়াটার রোবট।’ শনিবার ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রে ১৭তম বেসিস সফট এক্সপো- ২০২৩ এ প্রদর্শনীর জন্য এই রোবটটি আনা হয়।

নির্মাতারা আরও জানান, ব্র্যাকইউ ডুবুরি প্রজেক্ট নিয়ে ২০১৮ সাল থেকে কাজ করছি আমরা। নির্মাতা দলের অন্যতম সদস্য মাহফুজুল হক বলেন, ‘এই প্রজেক্টে শুরুর দিকে চারজন কাজ করেছেন। সদস্যদের অনেকেই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পেশাজীবনে প্রবেশ করেছেন। ফলে প্রজেক্টে যুক্ত হয়েছেন নতুনরা। বর্তমানে আমাদের টিম মেম্বার সংখ্যা প্রায় ৪০।’ রোবটটি কোনও রিমোট ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে। তবে কবে থেকে এই রোবট বাণিজ্যিকভাবে বাজারে আসবে? সেই বিষয়ে তিনি জানান, ‘এই রোবট বাণিজ্যিক পর্যায়ে যেতে আরও দুই বছর সময় লাগবে।’

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?