সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর বিয়ের মরশুমে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটলেও সোনার দামে ফিরেছে স্বস্তি(Gold Price Dropped)। লাগাতার হলুদ ধাতুর মূল্য পতনে মধ্যবিত্তদের মুখে ফুটেছে হাসি। মাত্র ১০ দিনের মধ্যে ৪ হাজার টাকা কমে ৭০ হাজারের নীচে নেমে গেল সোনা। আগামী কয়েকমাসে সোনার দাম আরও কিছুটা সস্তা হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সোনা মূলত তিন প্রকার। ২৪, ২২ এবং ১৮ ক্যারেট। ২৪ ক্যারেটে প্রায় ৯৯ শতাংশ সোনা থাকে। তবে, এই সোনায় গয়না তৈরি করা যায় না। এটি মূলত গোল্ড বার তৈরিতে ব্যবহৃত হয়। ২২ ক্যারেটে প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। আর ৭৫ শতাংশের বেশি সোনা থাকে ১৮ ক্যারেটে। এই দু-রকম সোনা দিয়েই মূলত গয়না তৈরি হয়।

আরও পড়ুনঃ উন্মুক্ত বক্ষভাঁজ! ট্রান্সপারেন্ট পোশাকে ক্যামেরার সামনেই অস্বস্তিতে পড়লেন উরফি জাভেদ, ভাইরাল ভিডিও

গত ৯ই অক্টোবর সর্বোচ্চ সীমায় পৌঁছয় সোনার দাম। ওই দিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছিল প্রায় সাড়ে ৮১ হাজার টাকায়। তারপর থেকেই ক্রমশ হলুদ ধাতুর দাম কমতে শুরু করেছে। সোনার দামের মূল্য পতন আজও অব্যাহত। সোনার দাম কমার কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসায় যাঁরা দুনিয়ার আর্থিক বাজারে বড় লগ্নিকারী, তাঁরা মনে করছেন যে মার্কিন অর্থনীতি এবার শক্তিশালী হবে। আর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে, তাঁরা সোনা থেকে লগ্নি সরিয়ে কনভেনশনাল শেয়ার মার্কেটে লগ্নি করছেন। তাই চাহিদাতে কমতি হওয়ায় কমছে সোনার দাম। ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ ঝাঁ চকচকে আপগ্রেড সহ বাজারে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস 13R, কত দাম জানেন?

এদিন রবিবার কলকাতায়(Gold Price Kolkata) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০,৯৫০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম যাচ্ছে ৭৪,৬৫০ টাকা। এবং ২৪ ক্যারেট পাকা সোনার বাট ১০ গ্রামের দাম ৭৪৩০০ টাকা। ফলে বিয়ের মরশুমে সোনা কেনার চিন্তা কিছুটা হলেও কমেছে একথা বলাই যায়।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়