চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধের আবহে কমছে সোনা-রুপোর দাম, মুখে হাসি গহনাপ্রেমীদের

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের আঁচ পড়েছে ভারতেও। গ্যাসের সংকটে রান্না বন্ধ হয়েছে মধ্যবিত্তের হেঁসেলে। রান্না বানিজ্যিক গ্যাস সঙ্কটের মধ্যে পড়েছে। পাশাপাশি দামও বেড়েছে অনেকটাই। তবে এ আবহে রান্নায় স্বস্তি না থাকলেও গহনাতে স্বস্তি রয়েছে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কমছে সোনা-রুপোর দাম। তাতেই স্বস্তি মিলেছে গহনাপ্রেমীদের। ২৯ জানুয়ারি রুপোর দাম সর্বোচ্চ দাম ৪ লাখে পৌঁছেছিল। পাশাপাশি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামও ২ লাখে পৌঁছেছিল। কিন্তু এখন সোনা-রুপোর দরে অনেকটাই পতন হয়েছে।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর ওয়েবসাইট ibjarates.com-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ মার্চ ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। ibjarates.com-এ প্রকাশিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ৯৯৯ বিশুদ্ধতার ২৪-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম কমে ১,৫৫,৫২৫ টাকায় দাঁড়িয়েছে। ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দামও ২,৬০,০০০ টাকা থেকে কমে ২,৫০,০০০ টাকায় পৌঁছেছে। ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৪,৯০২ হয়েছে।

৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৪২,৪৬১ টাকা হয়েছে। অর্থাৎ অনেকটাই সস্তা হয়েছে সোনার দাম। রুপোর দাম প্রতি ১ কেজিতে ছিল ২, ৫২, ৩৪০ টাকা। তা কমে হয়েছে ২,৫০,১৬৩ টাকা। তবে আপনাকে জানিয়ে রাখি যে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) দ্বারা জারি করা মূল্য সারা দেশে বৈধ হয়। কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত ছুটির দিনগুলি ছাড়া, শনি ও রবিবারে দর জারি করা হয় না।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ