বিয়ের মরশুমে মধ্যবিত্তদের স্বস্তি! হাজার হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

MCX-এ এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি রূপো সর্বোচ্চ থেকে ৪,৬০০ টাকারও বেশি কমেছে। আর সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩০০ টাকারও বেশি কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের মরশুমের শুরুতেই স্বস্তি! প্রায় ১৩০০ টাকা কমল সোনার দাম এবং ৪৬০০ টাকা স্বস্তা হল রূপোর দাম। বিয়ে মানেই সোনা কেনার ধুম, পাশাপাশি রূপোর গহনা নিয়েও অনেক গবেষণা চলে। তাই কারও বাড়িতে বিয়ে থাকুক কি না থাকুক, সোনা কিনুক কি না কিনুক, ধনী থেকে গরীব সকলেই সোনা-রূপার দামের খোঁজ রাখেন। যেটা কিনা ভবিষ্যতের সম্পত্তি। সপ্তাহ কয়েক আগেই ১,০০০ টাকা কমেছিল সোনার দাম। কিন্তু আবারও বেড়ে গিয়েছিল। যাতে রীতিমতো ঘুম উড়েছিল মধ্যবিত্ত দের। কিন্তু এবার স্বস্তি! ডিসেম্বরের শুরুতে আরও সস্তা হল হলুদ ধাতুটি। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল রূপোর দামও। MCX-এ এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি রূপো সর্বোচ্চ থেকে ৪,৬০০ টাকারও বেশি কমেছে। আর সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩০০ টাকারও বেশি কমেছে।

সোমবার, প্রতি কেজি রূপোর দাম ১,৮২,০৩০ ছিল। কিন্তু মঙ্গলবার রূপোর দাম ১,৭৭,৩৭২-এ নেমে এসেছে। সুতরাং প্রতি কেজি ৪,৬৫৮ টাকা সস্তা হয়েছে। অন্যদিকে সোনার দাম সোমবার পর্যন্ত ১,৩০,৬৫২ টাকা ছিল। মঙ্গলবার এটি ১,২৯,৩৫৫ টাকায় নেমে এসেছে। সুতরাং ২৪ ক্যারেট পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২৯৭ টাকা সস্তা হয়েছে। দেশীয় বাজারে সোনা-রূপোর দামও কমেছে। IBJA.Com অনুসারে, দেশে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দামে ৬৫৯ টাকা কমে ১,২৮,৮০০ টাকা হয়েছে। অন্যদিকে দেশীয় বাজারে রূপোর দাম একদিনে ১,৭৫,১৮০ টাকা থেকে কমে ১,৭৪,৬৫০ টাকা হয়েছে। অর্থাৎ প্রতি কেজি রূপোর দাম ৫৩০ টাকা কমেছে।

মঙ্গলবার কলকাতার বাজারে সোনার দর: (ট্যাক্স বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১,২৮,৪৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ১,২৯,১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১,২২,৭০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ১,৭৬,১০০ টাকা (প্রতি কেজি)

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান