চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের মরশুমে মাথায় হাত, দেশে সোনার ভরি ১ লক্ষ ৫৩ হাজার টাকা, রুপোর দরেও মেগা রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় আবহে ভারতে সোনা ও রুপোর দাম পৌঁছাল ইতিহাসের সর্বোচ্চ স্তরে। আন্তর্জাতিক বাজারে টালমাটাল পরিস্থিতি, ভূরাজনৈতিক সংঘাতের আশঙ্কা এবং বড় অর্থনীতিগুলির মধ্যে বাণিজ্য উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে। তারই সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর দামে।

আন্তর্জাতিক বাজারে বুধবার প্রথমবারের মত সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৭০০ মার্কিন ডলার অতিক্রম করেছে। একইসঙ্গে রুপোর দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৯৫ ডলারের উপরে। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং আমেরিকান সম্পদের উপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াই এই দামের ঊর্ধ্বগতির অন্যতম বড় কারন। পাশাপাশি বিভিন্ন ভূ রাজনৈতিক ইস্যু, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: মালিক আত্মহত্যা করেছে, পোষ্য কুকুর দেহ আগলে পাহারা দিল, তারপর যা ঘটল

দেশীয় ফিউচার বাজারেও এর প্রভাব স্পষ্ট। এমসিএক্সে সোনার দাম এক লাফে বেড়ে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৩ হাজার টাকার গণ্ডি ছুঁয়েছে যা সর্বকালের রেকর্ড। দিনের শুরুতেই সোনার দামে বড় উত্থান লক্ষ্য করা যায়। একইভাবে রূপার দামও এমসিএক্সে প্রতি কেজিতে ৩ লক্ষ ২৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে যা শক্তিশালী ক্রেতা আগ্রহের ইঙ্গিত দেয়।

শুধু ফিউচার নয়, ভৌত বাজারেও দাম বেড়েছে চোখে পড়ার মতো। ইন্ডিয়া বিলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৭ হাজার টাকার উপরে উঠে গেছে আর রুপোর দামও প্রতি কেজিতে ৩ লক্ষ টাকার বেশি। বিয়ের মরশুমের মাঝেই এমন মূল্যবৃদ্ধিতে ক্রেতা ও গয়না ব্যবসায়ীরা কিছুটা হলেও চাপে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা এবং নিরাপদ সম্পদের চাহিদা বাড়তেই আগামী দিনে সোনা ও রুপোর বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ