5100 mAh ব্যাটারি ও 48 MP ক্যামেরা নিয়ে আসছে Google Pixel 9a

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা Google এবার নিয়ে আসছে তাদের Pixel 9 সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেল Pixel 9a। আগামী বছরের মে মাসে নয়া  স্মার্টফোনটি বাজারে পা রাখতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আকর্ষণীয় ফিচার এবং বাজেট-ফ্রেন্ডলি দামের কারণে ইতিমধ্যেই নয়া ফোন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী, গুগলের নয়া Pixel 9a-এর দাম Pixel 8a-এর মতোই হতে পারে। যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে দাম। ফোনটিতে থাকবে 5100 mAh-এর শক্তিশালী ব্যাটারি, যা Pixel 8a-এর 4500 mAh ব্যাটারির তুলনায় বেশি শক্তিশালী। এর সঙ্গে থাকবে 23 W চার্জিং সুবিধা। এছাড়াও Tensor G4 প্রসেসর থাকতে পারে। যা মোবাইলের কার্যকারিতা মসৃণ রাখবে।

Pixel 9a-এর ডিসপ্লে হবে 6.285 ইঞ্চি Actua Display, যার সর্বোচ্চ উজ্জ্বলতা 2700 Nits এবং সুরক্ষার জন্য Gorilla Glass 3 ব্যবহার করা হবে। ক্যামেরা সেকশনে থাকবে 48 MP প্রধান সেন্সর এবং 13 MP আলট্রা-ওয়াইড লেন্সের ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি তোলার জন্য থাকবে Pixel 8a-এর মতোই ফ্রন্ট ক্যামেরা।

স্টোরেজের জন্য থাকছে 128 GB এবং 256 GB অপশন, সঙ্গে 8 GB RAM, যা যথেষ্ট স্পেস ও গতিশীলতা প্রদান করবে। নিরাপত্তার জন্য ফোনটিতে থাকবে Titan M2 চিপ। 128 GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম হতে পারে $499 (প্রায় ৪২,০০০)।

ফোনটি 7.5W Wireless Charging এবং IP68 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্সের সুবিধাও দিতে পারে। Android 15-এর ওপর ভিত্তি করে ফোনটি আসবে এবং 7 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে বলে জানা যাচ্ছে। তবে এই সমস্ত তথ্য এখনও অফিসিয়ালি পাওয়া যায়নি। লঞ্চের সময় Google ঠিক কী চমক দেয়, তার জন্য অপেক্ষায় রয়েছে টেক-প্রেমীরা।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা