যুদ্ধাস্ত্র কেনার খরচে বিশ্বে তৃতীয় ভারত

প্রথম স্থানে আমেরিকা, দ্বিতীয় চিন

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি:  সামরিক খাতে ব্যয়ের নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ভারত। তালিকায় প্রথম স্থানে আমেরিকা এবং দ্বিতীয়স্থানে চিন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা সিপরি (Stockholm International Peace Research Institute বা SIPRI) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবদেন অনুসারে, ২০২১ সালে এই খাতে ভারতের ব্যয়ের পরিমাণ ছিল ৭৬.৬ বিলিয়ন ডলার। আর মাত্র ন বছর আগে, ২০১২ সালে ব্যয়ের পরিমাণ ছিল মাত্র ৩৩ শতাংশ।

সিপরি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত-আমেরিকা-চিন নয়, বিশ্বের কম-বেশি সব রাষ্ট্রই প্রতিরক্ষাখাতে বরাদ্দ অস্বাভাবিকহারে বাড়িয়েছে। এই তিন দেশ ছাড়া বাকি দেশগুলি হল রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স।

প্রতিষ্ঠানের সামরিক খাতে ব্যয়-বরাদ্দ এবং অস্ত্র উৎপাদন সংক্রান্ত বিভাগের প্রধান ডা. দিয়েগো লোপস ডি সিলভা জানিয়েছেন, বিশ্ব যখন অতিমারীর দাপটে কাবু, সেই সময় যুদ্ধাস্ত্র কেনার চাহিদা ছিল মারাত্মক। তবে মুদ্রাস্ফীতি দেখা দেওয়ায় বর্তমানে অস্ত্র-কেনা বেচায় সামান্য ভাঁটা পড়েছে। আশা করাই যেতে পারে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আগামীদিনে অস্ত্র বিক্রিতে গতি আসবে।

সিপরি-র প্রতিবেদন অনুসারে, আমেরিকা ২০২১ সালে এই খাতে ব্যয় করেছিল ৮০১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০-য়ের তুলনায় ১.৪ শতাংশ কম। তবে ২০১২ থেকে ২০২১- এই সালের মধ্যে সামরিকখাতে বরাদ্দ অল্প অল্প করে হলেও বৃদ্ধি পেতে থাকে। তালিকায় দ্বিতীয়স্থানে থাকা চিন এই খাতে খরচ করেছে ২৯৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালের তুলনায় তারা এই খাতে বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল