আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানের কায়দায় এবার ট্রেনেও ‘ব্ল্যাক বক্স’ প্রযুক্তি আনছে রেল

নিজস্ব প্রতিনিধি: ভারতের গর্ব রেল। কিন্তু সেই রেলেই প্রতিনিয়ত ঘটতে থাকে নানা দুর্ঘটনা। অনেক সময় দেরী হওয়ার জন্য সেই সমস্ত দুর্ঘটনা গুলির সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। বর্তমানে রেলের যে কমিশনার অফ সেফটি বিভাগ রয়েছে তাঁদের তদন্তের দেরী হওয়ার জন্য দুর্ঘটনার মূল কারণ অধরা থেকেই যায়। তাই বারবার একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার সেই সঙ্কট কাটাতে বিমানের কায়দায় ‘ব্ল্যাক বক্স’ প্রযুক্তি আনছে ভারতীয় রেল। যদিও নব্য এই প্রযুক্তিকে ‘ব্ল্যাক বক্স’ বলতে নারাজ রেলের কর্তারা। আপাতত পূর্ব রেল, পশ্চিম রেলওয়ে ও সেন্ট্রাল রেলওয়ে জোনে লোকাল ট্রেন ও বিশেষ কিছু ট্রেনে চালু হয়েছে এই নব্য প্রযুক্তি।

বিমানের ধাঁচে তৈরি ‘ব্ল্যাক বক্স’ ট্রেনের ইঞ্জিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানানো হয়েছে, আপাতত ১৩ টি ট্রেনে বসানো হবে ত্রু ভয়েস অ্যান্ড ভিডিও সিস্টেম। ইতিমধ্যেই আসানসোল ডিভিশনের ৬ টি ইঞ্জিন ও হাওড়া ডিভিশনের একটিতে বসানো হয়েছে এই যন্ত্র। মুম্বইতে লোকাল ট্রেনে বসানো হয়েছে এই প্রযুক্তি। যেহেতু জনবহুল মুম্বইতে লোকালই ভরসা, তাই নতুন প্রযুক্তি লাগিয়ে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তৎপর রেল। এতে যে কোনও দুর্ঘটনার সমস্ত তথ্য চট করেই পাওয়া যাবে ও প্রকৃত কারণ জেনে সমস্যার সমাধান করা যাবে।

কিন্তু কীভাবে কাজ করবে এই নব্য প্রযুক্তি? রেল সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ যন্ত্রে লোকো পাইলটের সঙ্গে গার্ড, স্টেশন মাস্টার-সহ সকলের কথোপথন রেকর্ড হবে। ভিডিও রেকর্ডিংও হবে প্রতিমুহূর্তের। ফলে কোনও ট্রেন যদি দুর্ঘটনাগ্রস্থ হয়, সেক্ষেত্রে এই সিস্টেম হাতে পেলেই জানা যাবে ঠিক কী ঘটেছিল দুর্ঘটনার মুহূর্তে। কোনও যান্ত্রিক ত্রুটি থাকলে তা ও যাবে। ফলে সমস্যা কমবে। এমনকি ট্রেনের অন্যান্য বগির দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য থাকছে ভিডিওগ্রাফির ব্যবস্থা। মোট ২২৬টি ট্রেনে এই ধরনের অডিও-ভিডিও সিস্টেম স্থাপন করা হবে। বর্তমানে, এই সিস্টেমগুলি পশ্চিম রেলওয়ের ১১৩টি এবং মধ্য রেলের ১৬৫টি ট্রেনে ইনস্টল করা হবে। পরবর্তীতে তাদের সংখ্যাও বাড়ানো যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রেলওয়ের ২৫টি এবং মধ্য রেলওয়ের ৩টি ট্রেন সহ ২৮টি ট্রেনে এই ধরনের অডিও-ভিডিও সিস্টেম ইনস্টল করা হয়েছে। প্রত্যেক সিস্টেমে ২ টিবি করে মেমোরি কার্ড রাখা হয়েছে। যার মাধ্যমে ডেটা গুলি সংরক্ষণ করা যাবে। যা পরবর্তী তদন্তে কাজে লাগবে। প্রত্যেক তিন মাসে ডেটা ক্লিন করা হবে বলেও জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ