আই ফোন ও আই প্যাডেও খেলা যাবে উইন্ডোজের গেম

Share:

নিজস্ব প্রতিনিধি : উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য অনেক গেম তৈরি হয়েছে। এমন কিছু নির্দিষ্ট গেম আছে যেগুলো একমাত্র উইন্ডোজেই চলতো। কিন্তু এবার অ্যাপল নিয়ে এল খুশির খবর। খুব শীঘ্রই অ্যাপল এর নতুন সুবিধায় উইন্ডোজে তৈরি গেমকে সহজেই আইফোন ও আইপ্যাডেও খেলা যাবে।

ম্যাকওএস ও আইওএসের কার্যকর করতে নিজেদের গেম পোর্টিং টুলকিট শুরু করছে অ্যাপল। তবে নতুন এই সুবিধা চালু হলেই উইন্ডোজে চলা গেম ম্যাকওএসের পাশাপাশি আইফোন ও আইপ্যাডেও খেলা যাবে। ২০২৩ সালে গেম পোর্টিং টুলকিট চালুর মাধ্যমে উইন্ডোজ গেমকে ম্যাক কম্পিউটারের চালু করার জন্য নতুন সুবিধা তৈরির সুযোগ চালু করে অ্যাপল।

‘গেম পোর্টিং টুলকিট ২.০’ নামের নতুন সংস্করণটি কাজে লাগিয়ে এবার উইন্ডোজে চলা গেমগুলো আইফোন ও আইপ্যাডের চালু করা যাবে। ফলে জনপ্রিয় উইন্ডোজ গেমগুলো আইফোন ও আইপ্যাডে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

অ্যাপলের গেম পোর্টিং টুলকিটে থাকা বিভিন্ন টুল কাজে লাগিয়ে ডেভেলপাররা সহজে উইন্ডোজ গেমকে ম্যাক কম্পিউটারের জন্য কনভার্ট করতে পারবেন।নতুন সংস্করণটির বিভিন্ন সুবিধাজনক টুল ব্যবহার করে এবার ডেভেলপাররা উইন্ডোজ গেমগুলো ম্যাক কম্পিউটারের পাশাপাশি আইফোন ও আইপ্যাডের জন্য কনভার্ট করতে পারবেন। ফলে খুব সহজেই অ্যাপলের সব টুলে একই মানের গ্রাফিকসে উইন্ডোজ গেমগুলো খেলার সুবিধা রয়েছে।

এই নিয়ে অ্যাপল জানিয়েছে, গেম পোর্টিং টুলকিট ২.০ নামের নতুন সংস্করণটি আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করবে। এর ফলে ডেভেলপাররা সহজেই গ্রাফিকস, গেম কন্ট্রোলার ও এইচডিআর ভিডিওর মধ্যে সামঞ্জস্য এনে উইন্ডোজ গেমগুলো ম্যাক কম্পিউটার, আইফোন ও আইপ্যাডের জন্য কনভার্ট করতে পারবেন। এই নিয়ে ডেভেলপাররা একটি পরীক্ষাও করেছিলেন, যা সফল হয়েছে।

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম মহিলা-সহ ৫ শ্রমিক

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ