চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবিশ্বাস্য ফাস্ট চার্জিং ও সুপার প্রসেসর নিয়ে আসছে iQOO Neo 10 স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি:  iQOO এর জনপ্রিয় স্মার্টফোন (Smartphone) সিরিজে আবারও নতুন সংযোজন ঘটতে চলেছে। গত ডিসেম্বরে Neo 9 এবং Neo 9 Pro লঞ্চের পর, সম্প্রতি iQOO Neo 10 এবং Neo 10 Pro সিরিজ নিয়ে নানা গুজব ছড়িয়েছে। চিনের এক টিপস্টার এর মাধ্যমে জানা যাচ্ছে যে, iQOO Neo 10 এবং Neo 10 Pro স্মার্টফোনগুলোতে থাকতে চলেছে উন্নতমানের 1.5K Resolution-এর ফ্ল্যাট ডিসপ্লে এবং শক্তিশালী Snapdragon 8 Gen 3MediaTek Dimensity 9400 চিপসেট প্রসেসর।

iQOO Neo 10 সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি

এক জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন, Weibo তে জানিয়েছেন যে, আসন্ন iQOO Neo 10 সিরিজের স্মার্টফোনগুলোতে Qualcomm Snapdragon 8 Gen 3 এবং MediaTek Dimensity 9400 চিপসেট থাকবে। এমনকি পরবর্তী সময়ে iQOO ফোনে Snapdragon 8 Gen 4 SoC ও থাকতে পারে, যা সম্ভবত iQOO 13 এর ইঙ্গিত

প্রাথমিক ভাবে জানা গেছে, iQOO Neo 10 –এ থাকতে পারে Snapdragon 8 Gen 3 চিপসেট, এবং Pro মডেলে থাকবে MediaTek Dimensity 9400 চিপসেট। এই চিপসেটটি MediaTek অক্টোবর মাসে ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, iQOO Neo 10 সিরিজের ফোনগুলোতে মেটাল মিডল ফ্রেম থাকবে, যা আগের Neo 9 সিরিজের প্লাস্টিক ফ্রেমের তুলনায় অনেক উন্নত হবে। আরও একটি বিশেষ ফিচার হল 100 Watt ফাস্ট চার্জিং ক্ষমতাসম্পন্ন সিলিকন ব্যাটারি। ধারণা করা হচ্ছে, ফোনগুলোর ব্যাটারি ক্ষমতা 6000 mAh -এর বেশি হতে পারে।

যদিও iQOO Neo 10 সিরিজের ফোনগুলোতে মেমোরি ও স্টোরেজ কত থাকবে এবং তাদের দাম কত হবে তা এখনও জানা যায়নি। ভারতে Neo 9 Pro গত ফেব্রুয়ারিতে 8 GB RAM + 256 GB স্টোরেজ কনফিগারেশনের সাথে 37,999 টাকা থেকে শুরু হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে Neo 10 সিরিজের দাম একটু বেশি হতে পারে।

এখন অপেক্ষা শুধু Neo 10 সিরিজের জন্য, যা iQOO ভক্তদের আরও একবার মুগ্ধ করতে প্রস্তুত।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ