নোটপ্যাডে এবার AI টেক্সট এডিটিং! Microsoft এর নতুন চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা Microsoft তার পুরনো টেক্সট এডিটর Notepad-এ নতুন AI ক্ষমতাসম্পন্ন ফিচার যুক্ত করেছে। 1983 সালে চালু হওয়া সাধারণ এই টেক্সট এডিটরে এবার যুক্ত হলো Rewrite নামে এক বিশেষ ফিচার। যা ব্যবহারকারীদের টেক্সটের ভাষা পরিবর্তন, টোন ঠিক করা, এবং টেক্সটের দৈর্ঘ্য পরিবর্তনের সুবিধা দেবে। বর্তমানে Windows Insiders এর জন্য এই ফিচারটি প্রিভিউ মোডে আনা হয়েছে।

নতুন Rewrite ফিচার ব্যবহার করতে হলে

  • আপনি নোটপ্যাডে আপনার টেক্সট হাইলাইট করে ডান ক্লিক করে Rewrite অপশনটি বেছে নিতে পারবেন।
  • এরপর একটি ডায়লগ বক্স আসবে, যেখানে আপনি ঠিক করতে পারবেন আপনার টেক্সটটি ছোট বা বড় করতে চান, অথবা কোন টোনে রাখতে চান।
  • আপনার পছন্দমতো পরিবর্তন করা টেক্সটের তিনটি বিকল্পও এই ফিচারে পাওয়া যাবে, যা আপনি চাইলে আপনার লেখায় ব্যাবহার করতে পারেন।

তবে, Rewrite ফিচারটি ব্যবহারের জন্য Microsoft একাউন্টে সাইন ইন করতে হবে, কারণ এটি ক্লাউড-ভিত্তিক সার্ভিসের মাধ্যমে চালিত, যা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কাজ করবে না। প্রথমে Windows 11 এর জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, ইতালি এবং জার্মানিতে এই ফিচারটি চালু হচ্ছে।

শুধু নোটপ্যাড নয়, Microsoft এর Paint সফটওয়্যারেও আসছে AI সুবিধা। নতুন Generative Fill এবং Generative Erase ফিচারগুলো দিয়ে Photo Editing সহজ হবে। Generative Fill ফিচারটি ব্যবহারকারীদের একটি প্রম্পটের মাধ্যমে ছবি যোগ করা যাবে, আর Generative Erase ছবি থেকে নির্দিষ্ট অংশ সরিয়ে খালি স্থানটি অদৃশ্য করে দেবে।

AI ক্ষমতাসম্পন্ন এই নতুন সুবিধাগুলো আসছে Windows 11-এর Copilot Plus PCs ব্যবহারকারীদের জন্য, যা প্রযুক্তি জগতে Microsoft এর অগ্রগতির আর একটি বড় পদক্ষেপ।

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম মহিলা-সহ ৫ শ্রমিক

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ