7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ ৮ হাজারের কমে ফোন আনল Motorola

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র জিএসটি কম করার পর থেকে ভারত জুড়ে বেড়েছে ফোনের বিক্রি। বিশেষ করে পুজোর সময় মেগা সেলেও হয়েছে দেদার বিক্রি। পাল্লা দিয়ে বাজারে এসেছে নানা কোম্পানির একাধিক নতুন ফোন। মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) মটোরোলা ভারতে একটি নতুন এন্ট্রি সেগমেন্ট স্মার্টফোন, Moto G06 Power লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের 4G ফোনটির রয়েছে জল প্রতিরোধের জন্য IP64 রেটিং।

জেনে নিন ৮ হাজার টাকারও কম দামে এই ফোনের বৈশিষ্ট্য… 

১. Moto G06 Power-এ ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ Hz এবং উজ্জ্বলতা ৬০০ নিট পর্যন্ত।
২. ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত।
3. Moto G06 Power-এ ৭,০০০ mAh ব্যাটারি রয়েছে। বাক্সের ভিতরে রয়েছে ২০W-এর চার্জার।
৪. ফোনটিতে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকারও রয়েছে।
৫.Moto G06 Power-এ রয়েছে অক্টা কোর MediaTek G81 Extreme প্রসেসর, যার ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।
৬.১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র‍্যাম এবং ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। এটি My UX স্কিনের সাথে অ্যান্ড্রয়েড ১৫-তেও কাজ করে।
৭. Moto G06 Power-এ ৫০ MP ক্যামেরা এবং সেলফিতে ৮ MP লেন্স রয়েছে।

৮.Tapestry, Laurel Oak, and Tendril এই তিন রঙে পাওয়া যাবে।

যে কথা না বললেই নয় যে Moto G06 Power এই ফোনটি পাওয়া যাবে ৭,৪৯৯ টাকা থেকে। আগামী ১১ অক্টোবর থেকে Flipkart, Motorola এবং শীর্ষস্থানীয় খুচরা দোকানে বিক্রি শুরু করা হবে।

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?