পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত, পরপর দুদিন বাড়ল দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবারের পর ফের বুধবার। পরপর দুদিন বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।  ১৩৭ দিন একই দাম থাকার পরে সোমবার মধ্যরাত থেকেই ফের উর্দ্ধমুখী ত্রল সোনার দাম। সেই একই ধারা বজায় থাকল বুধবারও।  সোমবারের মতো মঙ্গলবার মধ্যরাতেও লিটারপ্রতি ৮০ পয়সা বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এর জেরে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১০৬.৩৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হল ৯১.৪২ টাকা। 

তবে একা কলকাতা নয়, দেশের সমস্ত শহরেই সোমবারের মতো মঙ্গলবার রাত থেকে বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। মঙ্গলবার রাত থেকে দাম বাড়ার পর দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে  ৯৭.০১ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হল ৮৮.২৭ টাকা। মুম্বইয়ে লিটারপ্রতি পেট্রোল মূল্য ১১১.৬৭ টাকা এবং ডিজেলের ডাম ৯৫.৮৫ টাকা। চেন্নাইয়ে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ১০২.৯১ টাকা এবং ৯২.৯৫ টাকা। বর্তমানে দেশে জ্বালানির দাম সর্বোচ্চ রাজস্থানে। এই রাজ্যে লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৮৭ টাকা এবং ৯৬.৯১ টাকা। অন্যদিকে সবথেকে সস্তা পেট্রোল ও ডিজেল মিলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে এক লিটার পেট্রোলের দাম সাড়ে ৮৪ টাকা এবং ডিজেলের দাম ৭৮.৫২ টাকা।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসেই পেট্রোলের দাম বাড়তে বাড়তে একশো পার করেছে। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। এমতাবস্থায় পেট্রোল, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ, আন্দোলন। যদিও এই সময়ে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল পেট্রোল, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য দায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি। কিন্তু বিক্ষোভ, আন্দোলন থিতু করতে মধ্যবিত্তদের সাময়িক শান্তি দিতে কমানো হয় সুল্কের পরিমাণ। এরপরেই শুরু হয় ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন শেষ হতেই ফের বাড়তে চলেছে জ্বালানির দাম, এমনটাই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞ মহল। আর সেই আশঙ্কাকে সত্যি করেই বিধানসভা নির্বাচন শেষ হয়ে দোলযাত্রা এবং হোলি মিটতে না মিটতেই ফের লাগাতার বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। 

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর