চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কম বাজেটে অলরাউন্ডার ফোন খুঁজছেন? বাজার কাঁপাতে এল নতুন Realme Note 70T

নিজস্ব প্রতিনিধি: চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Realme আবারও বাজেট স্মার্টফোন সেগমেন্টে তাক লাগাতে চলেছে। বহুদিন ধরেই জল্পনা চলছিল Realme Note 70T নিয়ে, আর অবশেষে এই ফোনটি পোল্যান্ডের এক রিটেলার ওয়েবসাইটে সম্পূর্ণ ফিচার সহ দেখা গেল। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে এর দাম প্রকাশ করা হয়নি, তবে স্পেসিফিকেশন দেখে অনেকেই আন্দাজ করতে শুরু করে দিয়েছেন যে এটি হবে একটি ‘লো বাজেট পাওয়ারফুল স্মার্টফোন’।

Realme Note 70T – মূল ফিচারস

  • চিপসেট: UNISOC T7250 (Octa-Core, 12nm Fabrication, 1.8GHz)
  • RAM & Storage: 4GB RAM + 128GB/256GB Storage
  • ডিসপ্লে: 74-ইঞ্চি HD+ LCD, 90Hz Refresh Rate, Panda Glass Protection
  • রিয়ার ক্যামেরা: 50MP + 13MP ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: 5MP সেলফি ক্যামেরা
  • ব্যাটারি: 6000mAh, 15W ফাস্ট চার্জিং
  • অপারেটিং সিস্টেম: Android 15, OneUI 5.0 ইন্টারফেস

পারফর্ম্যান্স ও মেমোরি

Realme Note 70T-তে ব্যবহৃত হয়েছে UNISOC T7250 চিপসেট, যা 12nm প্রযুক্তিতে তৈরি। এর ক্লক স্পিড 1.8GHz পর্যন্ত। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে, সঙ্গে থাকবে OneUI 5.0। 4GB RAM থাকলেও Virtual RAM সাপোর্ট সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। স্টোরেজ অপশন হিসেবে থাকছে 128GB ও 256GB।

ডিসপ্লে ও ডিজাইন

এই ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যার রেজোলিউশন 1600 x 720 পিক্সেল। স্ক্রিনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের এবং এতে 90Hz রিফ্রেশ রেট180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয়েছে Panda Glass MN228

ক্যামেরা

ফোনটির পিছনে রয়েছে 50MP মেইন সেন্সর (f/2.2 অ্যাপারচার), যার সঙ্গে রয়েছে 13MP সেকেন্ডারি লেন্স। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 5MP সেন্সর, যা সাধারণ সেলফি ও ভিডিও কলিং-এর জন্য যথেষ্ট।

ব্যাটারি ও চার্জিং

এই ফোনের অন্যতম আকর্ষণ হল এর 6000mAh বিশাল ব্যাটারি, যা একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং, যা দ্রুত চার্জ নিশ্চিত করে।

ভারতে আসছে অন্য নামে

যদিও Realme Note সিরিজ এখনো ভারতীয় বাজারে অফিসিয়ালি আসেনি, কিন্তু এগুলি Narzo সিরিজ নামে রিব্র্যান্ড করে লঞ্চ করা হয়। যেমন Realme Note 60x ভারতে এসেছিল Narzo N61 নামে।

যারা বাজেটের মধ্যে ভাল ব্যাটারি, ভাল ক্যামেরা ও বড় ডিসপ্লে খুঁজছেন, তাদের জন্য Realme Note 70T হতে পারে এক দুর্দান্ত অপশন। এখন শুধু অপেক্ষা ভারতীয় বাজারে এর দাম ঘোষণার।

 

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ