তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইকপ্রেমীদের জন্য সুখবর। বাজার নতুন বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। তাও ১টি -২টি নয়, ৪টি নতু বাইকে বাজারে আনতে চলেছে এই সংস্থাটি। নতুন বছরে বাইকপ্রেমীদের নতুন উপহার দেওয়ার পরিকল্পনা করে রেখেছে রয়্যাল এনফিল্ড। এরমধ্যে রয়েছে বুলেট, হিমালয়ান অ্যাডভেঞ্চার বাইকের নয়া প্রজন্ম ও ফ্লাইং ফ্লি। এটি রয়্যাল এনফিল্ডের প্রথম বৈদ্যুতিক মোটারবাইক। তেল ছাড়া বাইক চলবে। শুনতে অবাক লাগলেও সেই স্বপ্নকে সত্যি করতে চলেছে রয়্যাল এনফিল্ড। তাঁরা বৈদ্যুতিক বাইক আনতে চলেছে। জনসাধারণকে সুবিধা করে দিতে এমন বাইক আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।

রয়্যাল এনফিল্ড ৪টি বাইকে বাজারে আসতে চলেছে। তারমধ্যে অন্যতম বুলেট ৬৫০। ৯৩ বছরের ইতিহাস এটি সবথেকে বেশি শক্তিশালী। এটির মধ্যে রয়েছে ৬৪৭,৯৫ সিসি প্যারালাল টিউন ইঞ্জিন। এটি ৭,২৫০rpm-এ ৪৭bhp এবং ৫,৬৫০rpm-এ ৫২.৩Nm টর্ক উৎপন্ন করে। এটি বাইকে রয়েছে ৬টি স্পিড গিয়ারবক্স। এই নতুন বাইক ঐতিহ্যকে বজায় রাখবে। এতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও স্টাইলিং।

বুলেট ৬৫০-র পাশাপাশি আরও একটি বাইক বাজারে আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। বাজারে আসতে চলেছে হিমালয়ান ৭৫০। এটি প্রিমিয়াম মিডলওয়েট অ্যাডভেঞ্চার সেগমেন্টে রয়েছে। এই বাইকে ৭৫০cc অয়েল-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও উন্নত হিসেবে থাকবে ৫০hp এবং ৬০Nm টর্ক। নতুন চ্যাসিস, আগামী বছর  বা ২০২৭-এর প্রথম দিকে বাজারে আসবে।

রয়্যাল এনফিল্ড বাজারে নিয়ে আসতে চলেছে প্রথম বৈদ্যুতিন মোটরসাইকেল। ফ্লাইং ফ্লি সাব ব্র্যান্ডের অধীনে এই বাইকটি আসতে চলেছে। হালকা ও ন্যূনতম ডিজাইন থাকবে এই বাইকে। এটি হবে VCU সমর্থিত OTA আপডেটের লিন সেনসিটিভ এবিএস সিস্টেমযুক্ত।

ফ্লাইং ফ্লি S6 হল একটি বৈদ্যুতিক স্ক্র্যাম্বলার। এটি অফরোডে ব্যবহারে উপযুক্ত। এটির সামনের চাকা ১৯ ইঞ্চি, পিছনের চাকা ১৮ ইঞ্চি বলে জানা গিয়েছে। এতে রয়েছে ফিনড ম্যাগনেসিয়াম ব্যাটারি কেসিং এবং এন্ডুরো স্টাইলের আসন। এটি ইন হাউস অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA