শ্রীলঙ্কায় পেট্রল-ডিজেল কিনতে লাগবে বিশেষ পাস, কিন্তু কেন?

ওই পাস ছাড়া কোনও পেট্রল পাম্প থেকে মিলবে না জ্বালানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে জ্বালানি সঙ্কটে (Fuel Crisis) ভুগছে শ্রীলঙ্কা (Sri Lanka)। বিদেশি মুদ্রার ভাণ্ডার (Foreign Currency) তলানিতে গিয়ে দাঁড়ানোয় বিদেশ থেকে পেট্রল-ডিজেল (Petrol & Diesel) আমদানি করতে হিমশিম খাচ্ছে সরকার। বহু পেট্রল পাম্পের বাইরে লক্ষ্য করা গিয়েছে দীর্ঘ লাইন। এবার পেট্রল-ডিজেল কেনার ক্ষেত্রে ন্যাশনাল ফুয়েল পাস (National Fuel Pass) চালু করল বিদ্যু‍ৎ ও শক্তি মন্ত্রক (Power & Energy Ministry)। ওই পাস ছাড়া কোনও পেট্রল পাম্প থেকে মিলবে না জ্বালানি। শুধু তাই নয়, ইচ্ছেমতো কেনা যাবে না পেট্রল-ডিজেল। সপ্তাহে কতটা জ্বালানি মিলবে, তাও স্থির করে দেওয়া হচ্ছে ওই পাসে।

প্রধানমন্ত্রী হওয়ার পরেই জ্বালানি সঙ্কট থেকে দেশবাসীকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হয়েছিলেন রনিল বিক্রমসিংহে (Ranil Wickermsinghe)। বিদেশ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি জাহাজে পেট্রল ও ডিজেল এসে পৌঁছেছে দেশে। আর সেই পেল ও ডিজেল পেতে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ব্যবসায়ীরা। কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি নিয়ে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিদ্যু‍ৎ ও শক্তি মন্ত্রকের আধিকারিকরা। তাই দেশজুড়ে পেট্রল-ডিজেল কেনার ক্ষেত্রে বিশেষ পাস চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিদ্যু‍ৎ ও শক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, যাতে প্রত্যেক মানুষই জ্বালানি পান তার জন্যই ন্যাশনাল ফুয়েল পাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে ওই বিশেষ পাসের জন্য আবেদন জানাতে হবে। তাতে সংশ্লিষ্ট আবেদনকারীকে নিজের এবং গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। ওই ন্যাশনাল ফুয়েল পাস বাদে কোনও পেট্রল পাম্প থেকে পেট্রল-ডিজেল মিলবে না।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে