আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দলীয় পদে ইস্তফা গুলাম নবি আজাদের

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  কংগ্রেস শিবিরে বড় ধাক্কা।

জম্মু-কাশ্মীরের দলের প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) । সরকারিভাবে তাঁর ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, শারীরিক কারণে আজাদ চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। যদিও সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলীয় কোন্দলের কারণে দলের প্রচার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। আজাদ তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তাঁকে দেওয়া এই পদ অসম্মানজনক। উল্লেখ করার মত বিষয় হল, প্রচার কমিটির চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণের এক ঘণ্টার মধ্যে তিনি ইস্তফার সিদ্ধান্ত নেন।

আজাদের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে  তাঁর ঘনিষ্ঠ নেতা গুলাম আহমেদ মীরকে ( Ghulam Ahmed Mir) রাজ্য প্রদেশের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়া। আহমেদ মীরের ক্ষেত্রে যা হয়েছে, আজাদ শিবিরের মতে, তা চূডা়ন্ত অপমানজনক। গুলাম আহমেদ মীর শুধু দলের প্রবীণ নেতাই নয়, জম্মু-কাশ্মীরে কংগ্রেসকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেওয়ার পিছনে তাঁর অবদান রয়েছে। 

উল্লেখ করা যেতে পারে, দুই বছর আগে দলের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন চেয়ে সনিয়া (Sonia Gandhi) গান্ধিকে কয়েকজন নেতা একটি চিঠি পাঠান। কংগ্রেস শিবিরে তাঁরা জি-২৩ গোষ্ঠী হিসেবে পরিচিত। সেই সব নেতাদের মধ্যে গুলাম নবি আজাদও ছিলেন।  উপত্যকা থেকে পর পর দুই শীর্ষ নেতার ইস্তফা যে কংগ্রেসের কাছে বড় ধাক্কা তা নিয়ে কোনও সন্দেহ নেই। দল এই ক্ষত কী করে মেরাতি করে, সেটাই দেখার। 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ