দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আপনি আইন জানেন না’, বিচারপতিকে এজলাসেই আক্রমণ আইনজীবীর

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (ABHIJIT GANGULY) এজলাসেই আক্রমণ করলেন আইনজীবীরা। ভরা এজলাসেই চলে বিচারপতি ও আইনজীবীদের বাকবিতণ্ডা। এদিন শুনানি ছিল অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) কন্যা সুকন্যা মণ্ডলের। আর সেই শুনানির জন্য এজলাসে অনুব্রত কন্যা প্রবেশ করতেই শুরু হয় বিচারপতি এবং আইনজীবীদের বাকযুদ্ধ। বিচারপতিকে উদ্দেশ্য করে  আইনজীবী বললেন, ‘আপনি আইন জানেন না’। উল্লেখ্য, টেট পাশ সংক্রান্ত নথি ও নিয়োগপত্র নিয়ে সুকন্যাকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আজ, এত বাকবিতণ্ডার পর সেই নির্দেশ প্রত্যাহার করে নেন বিচারপতি।

দুপুর ৩ টে ১৫ নাগাদ বিচারপতি প্রবেশ করেছিলেন এজলাসে। আর তখনই ‘তুমি আসবে বলেই…’ গান গেয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (KALYAN BANERJEE)। এজলাসে এসেই বিচারপতি বলেন, তাঁর শরীর ভাল নেই। তাই তিনি আসতে চাননি কিন্তু না এলে সকলে না কি ভাববেন তিনি ভয় পেয়েছেন তাই এসেছেন। এরপর তিনি গতকালের নির্দেশ প্রত্যাহার করে বলেন, সুকন্যার টেট সংক্রান্ত নথি ও নিয়োগপত্র পেশ করার প্রয়োজন নেই। এদিন এজলাস জুড়ে যেন দিনভর চলছিল ‘নাটক’! অনুব্রত কন্যার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি প্রশ্ন করেছিলেন, তিনি না কি ভালো গান জানেন। আবার আইনজীবী অরুনাভ ঘোষ বিচারপতির উদ্দেশ্যে বলেছেন, ‘আপনি আইনের এবিসিডি না জানলেও আপনি সৎ মানুষ’। বিচারপতি অবশ্য মাঝে সুর নরম করে বলেছেন, ‘আপনার প্রতি আমার কোনও ক্ষোভ নেই’। ‘উত্তপ্ত’ বাক্য বিনিময়ের সময় বিচারপতি এও বলেন, ‘লাইভ স্ট্রিমিং করা যাবে না। সকলে ভিডিও করতে পারেন’।  

এদিন আইনজীবী অরুনাভ ঘোষ (ARUNAVA GHOSH) বিচারপতিকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, আপনি আইন জানেন না। আদালতকে বাজার করবেন না। এও বলেন, ‘আপনাকে কী করে ডিল করতে হয় আমি জানি’। এর পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অরুনাভের বিরুদ্ধে রুল ইস্যু করে তাঁকে জেলে পাঠাবেন বিচারপতি। সব মিলিয়ে এদিনের এজলাস ছিল ‘উত্তপ্ত’। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ