চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে হাজার কোটির মাদক উদ্ধার, ধৃত দুই আফগান

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল রাজধানী দিল্লিতে। মঙ্গলবার ৩১২.৫ কিলোগ্রাম নিষিদ্ধ মেথামফেটামাইন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে পাওয়া গিয়েছে ১০ কিলোগ্রাম হেরোইন। সব মিলিয়ে বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য ১ হাজার ২০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় দু’জন আফগানকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এর নেপথ্যে কারা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ মেট্রো স্টেশনের কাছে মিঠাপুর রোড থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃত আফগানদের বয়স ২৩ বছর ও ৪৪ বছর। ২০১৬ সাল থেকেই তারা ভারতে রয়েছে। আগে থেকেই দিল্লি পুলিশের কাছে খবর ছিল বিপুল পরিমাণে মাদক সমুদ্রপথে দিল্লিতে পৌঁছতে পারে। সেইমতো তল্লাশি শুরু করা হয়। আর তারপরই মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়ল দুই আফগান। সাম্প্রতিক অতীতে দেশে বারবার মাদক পাচারের ঘটনা সামনে এসেছে। গত মাসেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল মুম্বইয়ে । সব মিলিয়ে ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মেফাড্রোন বাজেয়াপ্ত করেছিল পুলিশ। যার বাজার মূল্য ১ হাজার ৪০০ কোটি টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করা হয়। এরপর মাস কাটতে না কাটেই ফের বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করা হল।

তবে সম্প্রতি দেশের ‘গেটওয়ে অফ ড্রাগস’ হয়ে উঠতে দেখা গিয়েছে গুজরাতকে। বিরোধীদের কটাক্ষ তেমনই। আদানিদের তত্ত্বাবধানে থাকা কচ্ছের মুন্দ্রা বন্দর, যা ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, সেখান থেকে বারবার মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। যা নিয়ে বিরোধীরা আক্রমণ করে কেন্দ্রকে। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটার পরও মোদি-অমিত শাহ নীরব রয়েছেন, তাও জানতে চান বিরোধীরা। এরই মধ্যে এবার দিল্লি থেকেও বিপুল পরিমাণে মাদক উদ্ধারের ঘটনা ঘটল।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ