চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেস সভাপতি নির্বাচন: রাহুলদের জন্য ভ্রাম্যমাণ বুথ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার শুরু হল কংগ্রেসের সভাপতি নির্বাচন। লডা়ই শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গের মধ্যে। অনেকেই বলছেন, দলের পরবর্তী সভাপতি হতে চলেছেন খাড়গে। কারণ খাড়গে সনিয়ার প্রার্থী। তাছাড়া, তাঁর পিছনে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন রয়েছে। তাই, তেমন অঘটন না ঘটলে কংগ্রেসের পরবর্তী সভাপতিপদে আসীন হতে চলেছে মল্লিকার্জুন খাড়গে।

দল যখন সভাপতি নির্বাচন নিয়ে ব্যস্ত, সেই সময় রাহুল গান্ধি ব্যস্ত ভারত জোড়ো কর্মসূচি নিয়ে। কেন্দ্রে আসীন শাসকদলকে উৎখাত করতেই তাঁর এই কর্মসূচি। কন্যাকুমারী থেকে শুরু হয় ভারত জোড়ো। রাহুলের সঙ্গে ছিলেন দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল, পি চিদাম্বরম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছিলেন জয়রাম রমেশ। ১২টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই পদযাত্রা। পদযাত্রা শ্রীনগরে শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। মোট দূরত্ব ৩,৫৭০। অতিক্রম করতে সময় লাগবে ১৫০ দিন।

তাই, রাহুল এবং পদযাত্রায় অংশ নেওয়া কংনেতাদের ভোটদানের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ ভোটগ্রহণ কেন্দ্র। যাত্রাকালে আলোচনার জন্য তৈরি করা হয়েছিল মিটিং রুম কন্টেনার। সেই কন্টেনারকে বদলে তৈরি করা হয়েছে অস্থায়ী ভোটগ্রহণ কেন্দ্র। এই ভ্রাম্যমাণ বুথের কথা জয়রাম রমেশ টুইট করে জানিয়ে দিয়েছেন। জয়রামের টুইট – ভারত জোড়ো যাত্রায় রাহুল এবং তাঁর সঙ্গে প্রদেশ কংগ্রেসের নেতাদের জন্য তৈরি করা হয়েছে এই অস্থায়ী বুথ। সকাল ১০টা থেকেই তারা ভোট দিতে পারবেন। ভোট পর্ব চলবে বিকেল চারটে পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ